# Sunday Suspense | Kolkataye Taranath | New Taranath Tantrik | Trinankur Banerjee | Mirchi Bangla

**Channel:** Mirchi Bangla
**Source:** https://www.youtube.com/watch?v=Bzvym38M66Q
**Transcript page:** https://www.withtranscript.ai/video/Bzvym38M66Q

## Chapters

- 0:12 — কলকাতার গরমে তারানাথের আগমন
- 3:33 — ত্রিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের পরিচয়
- 5:10 — বৃষ্টির রাতে তারানাথের গল্প শুরু
- 10:12 — কলকাতায় তান্ত্রিকের খ্যাতি
- 15:09 — মহেশ্বরের নিখোঁজ মেয়ের খবর
- 21:51 — ঘোষবাড়ির অদ্ভুত গলি
- 27:24 — প্রাচীন বাড়ির ভেতর অস্বস্তি
- 35:00 — ঝি-এর ভয়ংকর প্রত্যক্ষদর্শী বর্ণনা
- 42:09 — সাধুর উপদেশ আর ফিরে আসা
- 52:10 — ফিরে যাওয়ার পথে বিষাদের ছায়া
- 54:39 — কমলকৃষ্ণের আকস্মিক অনুরোধ
- 1:00:31 — মেয়ের কণ্ঠস্বরের রহস্য
- 1:09:03 — বাড়ির ইতিহাস ও পুরনো শত্রুতা
- 1:15:02 — মায়ের আত্মহত্যার গোপন সত্য
- 1:22:44 — অমিওবালার বন্ধু হরিপ্রিয়া
- 1:26:30 — চিঠিতে লুকোনো গয়নার কথা
- 1:32:11 — স্ত্রীর চিঠি ও গয়নার রহস্য
- 1:38:43 — আধ্যাত্মিকতা আর প্রতিকার ভাবনা
- 1:41:50 — হোমের প্রস্তুতি ও অস্থিরতা
- 1:50:23 — অলিন্দের ওপারে অদৃশ্য পথ
- 2:00:27 — অশরীরীদের তাড়া ও পালানো
- 2:07:01 — অলিন্দ পেরিয়ে মুক্তির লাফ
- 2:13:26 — অমিওবালার ঘরে চূড়ান্ত আবিষ্কার
- 2:20:10 — গল্পশেষে পর্বের সমাপ্তি

## Transcript

**[0:12] Speaker A:** মিরচি সানডে সাসপেন্স গান টান উত্তেজনা

**[0:22] Speaker A:** তৃপ্তির সঙ্গে ধোয়া ছেড়ে তারানাথ সেই পাক খাওয়া ধুষর পুঞ্জের দিকে তাকিয়ে বলল

**[0:34] Speaker A:** কলকাতার কথা তোমাদের সেভাবে কোনদিন বলা হয়নি। অথচ এখানেই কিন্তু আমার জীবনের সিংহভাগ কাটলো। মাঝে বেশ কিছুদিন যাওয়া হয়নি তারানাথের কাছে। একই সওদাগরী আপিশের বছরখানিকের হিসাব মেলাতে মেলাতে প্রাণ অষ্টাগত হচ্ছিল। তার উপর বসন্ত কেটে গিয়ে চৈত্রের শেষেই অগ্নিবান বর্ষাতে শুরু করেছিল গৃশ্য। পাখা থেকে আগুনের হলকা নামছে। কাগজে হাত রাখলে তৎক্ষণাৎ ভিজে যাচ্ছে। আর সই করতে হচ্ছে প্রায় জাপানি তুলির মত আলগোছে কলম ধরে। পাছে দস্তাবেজে কবজির ছাপ রয়ে যায়। জামা লেপটানো গুমট গরম আর নথিপত্রের হিসেব মেলানোর উগ্র রসহীনতায় তারানাথ জ্যোতিষীর কথা মনেও পড়েনি অনেকদিন। জীবনে লাগসই রোমাঞ্চের অভাব। অগত্তা দুপুরবেলা এক সহকর্মীর বিদেশ ভ্রমণের বৃত্তান্ত শুনছিলাম। ভদ্রলোকের রসবোধ খুব উচ্চমানের নয়। বেছে বেছে বেড়াতে যাওয়ার সেই দিকগুলোই ফলাও করে তুলে ধরেন যা শুনলে তীব্র ভ্রমণ পিপাসুদেরও ঘর ছেড়ে বেরিয়ে পড়বার ইচ্ছে তৎক্ষণাৎ দমে যাবে। এবার তিনি গিয়েছিলেন আগ্রায়। শোনা গেল এমন গরম যে তত্ত্ব মার্বেলে পা তে পড়ে গিয়ে তিনি বুঝেছেন ওসব প্রেমের মর্মর সৌধট সব বাজে কথা। নিরস আড্ডায় রস সঞ্চার করতে পিয়নকে চা আনতে পাঠিয়েছিলাম।

**[2:08] Speaker A:** কেটলি হাতে সে এই সময় ঘরমাক্ত দেহে ফিরে এল। তারপর ঘেসে এসে নিচু গলায় আক্ষেপের সঙ্গে বলল, বাবু ঘর কলিকাল প্রায়শ্চিতের আর বেশি বাকি নেই। বুলে নইলে এই ঘেম গরমে বাবুদের চা খেতে ইচ্ছে হয়। দেখে এলুম বাইরে। আকাশ পাপের মেঘে পুরো ছেয়ে এসেছে একেবারে। পারলে একখানা ছাটা নিয়ে বেরোবেন।

**[2:43] Speaker A:** বিকেলে অফিস থেকে বেরিয়ে দেখি পিয়ন খুব ভুল বলেনি। প্রকৃতি প্রায়শ্চিত্ত করতে উন্মুখ। তবে আসার কথা মেঘ পাপের নয়। হালকা ঠান্ডা হাওয়ায় ঘামে ভেজা জামাটা মুহূর্তেই শুকিয়ে গেল। উত্তর পশ্চিম আকাশে তাকিয়ে দেখলাম কাকের ডিমের মত নীলচে ধুষর হয়ে এসেছে বায়ুকোণ। দিগন্ত উদ্ভাষিত করে বিদ্যুৎ চমকাচ্ছে। কালবৈশাখী আসন্ন ব্যাস মনটা উৎফুল্য হয়ে উঠল। তবে তার কারণ শুধুমাত্র যে গরমের উপসম তা নয়। মূল কারণ অবশ্যই তারানাথ।

**[3:33] Speaker A:** বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন বিনোদীভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র এবং তারাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র ত্রিনাঙ্কুর বন্দোপাধ্যায়ের লেখা প্রথম তারানাথ তান্ত্রিকের গল্প কলকাতার তারানাথ প্রথম পর্ব। ত্রিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ব্যারাকপুরে। ছোটবেলা থেকেই সাহিত্যের সঙ্গে বসবাস। তবে সাহিত্যেই থাকতে চাননি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পড়াশোনার পর কলকাতায় বছরখানিক সাংবাদিকতা করে চলে যান দিল্লিতে। সেখানে সাংবাদিকতা দিয়েই শুরু। কিন্তু তারপর রূপরেখা শিল্পী হিসেবে গত দুই দশক ধরে কাজ করছেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। এর পাশাপাশি কমিক্স বানানো, ইলাস্ট্রেশন মাঝে সাজে লেখা ইত্যাদি তার প্রিয় কাজের জায়গা। আর কাজের ছোটাছুটির বাইরে ভালোবাসেন দেশে বিদেশে বেড়াতে ইতিহাস ঘাটতে তারানাথ তান্ত্রিক তাকে আমরা দেখি শুধু গ্রাম বাংলার মাঠেঘাটে অথচ তার জীবনের অনেকটাই কেটেছে কলকাতায় মটলিনের সে বিখ্যাত গলিতে এর আগে তারানাথ তার কলকাতার জীবন নিয়ে কিছু বলেনি বিশেষ তবে এটা বলতে দ্বিধা নেই তারানাথের শহর জীবনের অভিজ্ঞতা গুলো যথেষ্ট রোমহর্ষ শিহরণ জাগানো এই পর্বের এই গল্প গল্পটি তার প্রথম আখ্যান তারানাথ তান্ত্রিকের চরিত্রে অনিবান ভট্টাচার্য

**[5:01] Speaker A:** শুরু হচ্ছে কলকাতায় তারানাথ প্রথম পর্ব

**[5:10] Speaker A:** বৃষ্টিপাতলা হলে আপিশপাড়ায় জনগণ বাড়ির মুখে দৌড়ে সেখানে কিশোরী আর আমার অলিখিত নিয়ম আমরা শটান পৌঁছে যাই তারানাতের কাছে তাকে ভুলেই ছিলাম একরকম কয়েকদিন টানটান ধারাবাহিকের চরম রোমাঞ্চের মুহূর্তে আচঙ্কা লেখা থামিয়ে লেখক যদি বেপাত্তা হয়ে যান বুঝলাম এতদিন সেইরকমই একটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু এখন সেই অভাব কাটিয়ে অস্থির পশ্চিমা বায়ুর সঙ্গে তারানাথ হুড়মুড়িয়ে ফিরে এল।

**[5:46] Speaker A:** মটলেনে পৌঁছানোর আগেই এলোমেলো হাওয়ার ঝাপটা শুরু হয়ে গেল। ট্রামের জানলা লাগে না ঠিক করে। সমুদ্রতটের ঢেউ ভাঙ্গা বাতাসের মত গুণ গুড়ো বৃষ্টি অল্প ভিজিয়ে দিয়ে যাচ্ছে। শেষ বিদ্যুতের আলো ঝলকানোর পর তিন গুনতেই প্রবল বজ্রপাতের আওয়াজ। ভাবলাম এইরে বিপদ হল। আজ ঝাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। ঝড় দিকে নিতান্তই ঘাড়ের উপর। এক রোগা দোকানী পথপথ করে ওড়া ত্রিপল কোন মতে টেনে বাঁধার নিষ্ফল চেষ্টা চালাচ্ছে। সন্দেহ হলো হাওয়ার দাপট আরেকটু বাড়লে ত্রিপলের সঙ্গে দোকানি নিজেই না উড়ে যায়।

**[6:37] Speaker A:** ট্রাম থেকে নেমে মোড়ানো অমৃতবাজারটা দিয়ে কোন রকমে ধুলবালি থেকে চোখ আড়াল করে দেখি কিশোরী মটলেনের মোড়ের দোকান থেকে একটা পাসিং শো এর টিন কিনছে সে আমার আগেই হাজির সদ্য মাইনে হয়েছে এই সময় সিগারেটের সম্পূর্ণ টিন কেনার দৃষ্টতা আমরা দেখাই এরপর থেকে শুধুই খুচর আর এই আক্ষেপ যে মাইনিটা কেন সপ্তাহে সপ্তাহে পাই তাহলে মাস কাবারের চাপটাও চার ভাগ হয়ে কিছুটা আকাল কমতো। কিশোরীকে বললাম, চল হে পা চালাই আর ঝাতা আনি। বৃষ্টি এসে পড়লে আর গল্প শোনা হবে না। তারানাথকে ঠিক কোন সময় সিগারেট উৎকোজ দিতে হয়। কিশোরী নাকি তা রপ্ত করেছে। তার কথা অনুযায়ী বেশি তাড়াতাড়ি সিগারেট বার করে ফেললে গল্প বলার স্পৃহা তৈরি নাও হতে পারে। আবার অতিরিক্ত দেরি করলে সেই ইচ্ছে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। আচারবিধি মেনে সঠিক মুহূর্তে সিগারেট নিবেদন করা নাকি একরকম গল্প মানত করার মত। এই পরীক্ষালব্ধ উপায়ে কিশোরী দেখেছে সাফল্য নাকি অবধারিত। দ্রুত পা চালিয়ে তারানাথের বাড়ির দরজা পর্যন্ত তার এই ব্যাখ্যা শুনছিলাম। বললাম আর কারো না পারলেও ঠাকুর মশাই এর

**[8:01] Speaker A:** বশীকরণটা তো তুমিই শিখলে দেখছি কিশোরী সেন এক হাতে ধুতি আকড়ে অন্য হাতে পাসিং শোয়ের টিনটা দেখিয়ে মৃদু হেসে বলল দ্রব্যগুণ দ্রব্যগুণ নয় আমরা না এলে তারানাথেরও ভালো লাগে না গল্প এমনই জিনিস তা না বলায় আনন্দ কোথায় বরং বিলিয়ে দিলেই বাড়ে আবার তারানাথ অতটাও নিশুকে নয় যে যাকে তাকে ডেকে গল্প শোনাবে। তার আবার নিবিষ্ট শ্রোতা দরকার।

**[8:38] Speaker A:** তারানাথের মেয়ে চারি বাপের বাড়ি ফিরেছে কয়েকদিন হলো। সে জানলাগুলো লাগিয়ে দিয়ে গেছে একটু আগে। এখন হাওয়ার আশফালনে সেগুলো ঢকঢক করছে। মেঘের গুড়গুড় গর্জন কোন বেঁধে রাখা দৈত্যের হতাশ দীর্ঘশ্বাসের মত। যে হ্যারিকেনটা রেখে গেছে চারি তাতে আলো হওয়ার চেয়ে ফাঁকে ফাঁকে অন্ধকার জমাট পাচ্ছে বেশি। চা আর সরষের তেল দিয়ে জবজবে করে মেখে মুড়িও রেখে গেছে কাঁচালঙ্কা গেথে। দূরদৃষ্টির নজির রেখে আজ ড্রামে ওঠার আগেই অফিসপাড়া থেকে ফুলুড়ি কিনে নিয়েছিলাম। অর্থাৎ জমাটি গল্পের আবহ সম্পূর্ণই তৈরি। কিশোরী আমাদের মনষ্কামনা পূরণের সেই মোক্ষম নৈবেদ্য পাসিং শো এর আনকরা টিনটা হাসি মুখে এগিয়ে দিতেই অন্যমনস্কভাবে একটা সিগারেট তুলে নিল তারানাথ তারপর এলোমেলো হাওয়া আড়াল করে সেটাকে জেলে মুঠয়ে সেটা কলকের মত ধরে প্রসন্ন গলায় বলল

**[9:46] Speaker B:** তোমাদের পাল্লায় পড়ে একটু মুখ বদল খারাপ লাগে না

**[9:50] Speaker A:** এবার অপেক্ষা তারানাথের যদি দয়া হয় তাহলে মনষ্কামনা পূর্ণ হয়। লম্বা টান দিয়ে তৃপ্তির সঙ্গে ধোয়া ছেড়ে পাক খাওয়া সেই ধুসরপুঞ্জের দিকে তাকিয়ে তারানাথ বলল,

**[10:12] Speaker A:** কলকাতার কথা তোমাদের সেভাবে কোনদিন বলা হয়নি। অথচ এখানেই কিন্তু আমার জীবনে সিংহভাগ কাটলো। আসলে কি জানো এখানে যেমন আমার উত্থান তেমন পতনও সব তো আর সুখের স্মৃতি নয় তবে এরকম দিনগুলোয় মনের আনাজ কানাজ ছেড়ে বেরিয়ে অতীতের চরিত্রটা সামনে এসে দাঁড়ায় এই শহরেও কি কম আশ্চর্য দেখলাম সেসব ঘটনা তোমরা শুনলে শিউড়ে উঠবে আমি যখন কলকাতায় আসি যুদ্ধে ঠিক আগে আগে সবাই বলছে বটে একটা বড় যুদ্ধ আসছে এবার কিন্তু তার আজ তখনো দৈনিক জীবনে পড়েনি চাল ডাল আকড়া হয়নি ভাগ্যক্রমে সেই সময় হঠাৎই আমার বেশ পসাদ জমে গেল বাইরের ওই ভাঙ্গা বোটখানা দেখে আজ ভাববে বুড়ো খামোখা বড়াই করছে তা নয় যুদ্ধের আশঙ্কায় শেয়ার বাজারে মনদা চলছিলই তার মধ্যে বড়বাজারের এক মারোয়ারি মুনাফার প্রলোভনে কিছু দু নম্বরী কোম্পানির কাগজ কিনে ফেলে ভয়ানক আতান্তরে পড়েছিল। তাকে অব্যর্থ প্রতিকার দিয়ে তখন নাম কিনেছি সদ্য। এসব খবর লোকেদের মুখে মুখে ছড়ায়। জানো তো? কিছুদিনের মধ্যেই বাড়ির সামনে লাইন লেগে গেল। কেউ বলে রেসের ঘোড়ার নাম বলে দিন। কেউ বলে অফিসের উপরওয়ালাকে বশীকরণ না করলেই নয়। কারোর হয়তো বউ পালিয়েছে।

**[11:54] Speaker A:** যার সঙ্গে পালিয়েছে তার নামে একটা উচাটন অভিচার সম্পন্ন করা একান্তই আবশ্যিক হয়ে পড়েছে। অনেককেই হাত জোড় করে ফেরত পাঠাই ওসব নিম্ন শ্রেণীর জাদু করি না বলে। কিন্তু লোক কি তাতে কমে? যত না বলি আমার নির্লিপ্ততায় মানুষের বিশ্বাস আরো পাকা হয় যে আমি প্রকৃত সাধক। এমন অবস্থা হলো শেষে মিঞচি ভাবলাম। চিরকুট দেয়া শুরু করলাম। যাই হোক একদিন এরকমই ঘোর দুর্যোগ। একা বসে আছি। বৃষ্টিতে কারো দেখা নেই। দেখি আমার এক পুরনো মক্কেল মহেশ্বর আড্ড ভিজে চুপচুপে হয়ে এসে হাজির। ছাতা একটা রয়েছে বটে কিন্তু এলো পাতাড়ি ঝাপটায় তাতে আর যাই হোক বৃষ্টি আটকায়নি। একটা শুকন গামছা হাতে ধরিয়ে একটু মিষ্িত হয়েই বললাম এই বৃষ্টিপাতলার মধ্যে যে মহেশ সব কুশল তো কুশল নিশ্চয়ই নয়। শুধুমাত্র কুষ্টি বিচার করাতে দুর্যোগের মধ্যে আর আমাকে কার মনে পড়ে? এই যেমন তোমরা এই বুড়োকে তো একটিবারও মনে পড়ে না রোদ উঠলে অন্য সময় বায়োস্কোপ ডায়োস্কোপ দেখো বোধয় আমাদের জন্য। কথাটা খুব ভুল নয় যে তারানাথের খোঁজ নেওয়ার কথা সূর্যালোকিত দিন হলে সেভাবে মনে পড়ে না। তার অনুযোগ সঙ্গত। সেই

**[13:28] Speaker A:** একই স্বার্থে বেগতিক দেখলাম গল্প শুরু হতে না হতেই তারানাথের অভিমানে কথা ঘুরে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেওয়ায় পাছে কথায় কথা বাড়ে তাই তাড়াতাড়ি বললাম আমরা কি আর বায়োস্কোপে যাওয়ার মত মুক্তপুরুষ অন্যান্য দিন চলে যায় সাংসারিক হিসেব করতে আর তাছাড়া আপনার জীবন কাহিনীর পাশে ওসব বায়োস্কোপের বানানো গল্প নিতান্তই ফিকে হয়ে যায় যদিও বললাম আদতে গত সপ্তাহেই বায়োস্কোপে শরদ বাবুর পরিণীতা দেখতে গিয়েছিলাম। তবে উত্তরের সবটাই ভাওতা নয়। একেবারেই সুবিধের লাগেনি। কোথায় বই আর কোথায় তার বায়োস্কোপ। আমার মন জোগানো কথায় অবশ্য সম্পূর্ণ অখুশি হলো না তারানাথ। যা আশঙ্কা করেছিলাম তা ব্যর্থ করে আবার গল্প বলায় মন দিল। হুম। মহেশ্বর আর সম্পত্তির পরিমাণ অঢেল হলেও কিছুদিন রামবাগানের এক জনৈকা হরিমতি দাসীর মোহে আচ্ছন্ন হয়ে তার থিয়েটার দলে বেশখানিক টাকা ঢেলে ফেলেছিল। তবুও ঠিক ছিল। কিন্তু শরীকি মোকদ্দমা এর পর বিস্তার অর্থনাশ হতে শুরু করে। আমার কাছে সে আসে এই সময়। কার গুনে বলতে পারবো না আমার হাত জসে নাকি হয়তো নিছকি কপালের ফেরে। সত্যিই মহেশ্বরের ভাগ্য ফিরলো এবং ব্যবসায়

**[14:53] Speaker A:** লাভ হতে শুরু করল। ফলে সব ব্যাপারেই তার সম্পূর্ণ ভর্ষার জায়গা হয়ে উঠলাম আমি। এই মহেশের কথা আরেকদিন বলব তোমাদের মনে করি হোক। এই গল্প তার ব্যাপারে নয়।

**[15:09] Speaker A:** যাই হোক মহেশ্বর গা মুছে খানিক ধাতস্ত হয়েছিল। বলল

**[15:15] Speaker B:** একটা আরচি নিয়ে এলমুন ঠাকুর মাশায়। আপনাকে কিভাবে অনুরোধটুকু করবো বুঝতে পারছিলাম না আপনি কিন্তু ফেলতে পারবেন না কর্তা আমার এক বন্ধুর মহা বিপদ যা হয়েছে শুনলে আপনি বুঝবেন এ ঘটনার লৌকিক হতেই পারে না আমার বন্ধুকে বললম আপনার কথা বলল যে আপনাকে না নিয়ে এলে এই ঘটনার সমাধান সম্ভবই নয় তা সে এসব বিশ্বাস করবে কেন দৈবে তার কোন ভরসাই নেই আমি কত বুঝিয়ে বললুম এ সংকট এভাবে কাটার নয় সে সোনার পাত্র নয়। তার কাছে আমরা কাগা বগা মানুষ। সে এদিকে অনেক পাশ দিয়েছে। এখন ছাত্র পড়ায়। আপনাকে যেতে বলতেও কোনটাই হচ্ছে ও হতছাড়াটা কি বলতে কি বলে বসবে? আপনার মান রাখতে পারবে কিনা। মানিকখুনি জনের সম্মান করলো কোথায় সে এই জীবনে। সবকিছুতে বচসা করার বাজে অভ্যাস আসলে। এটা মিছে কথা। ওটা সংস্কার সেটা হয় না একে বচন ভাগিস তাই ভীষণ এড়ে

**[16:22] Speaker A:** মহেশ্বরের কথার গোজ কম সহজেই প্রসঙ্গরে যেতে থাকে শব্দগুলো শুনে নিজের মত গুছিয়ে নিতে হয় ধৈর্য ধরে শুনছিলাম বললাম একটু কি হয়েছে সেটা প্রথম থেকে গুছিয়ে বল মহেশ না হলে বুঝবো না

**[16:38] Speaker B:** বলছি আমার এক বন্ধু কমলকৃষ্ণ ঘোষ পাথরেঘাটাতে আমার ঠিক পাশেই ওর বাড়ি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি খেলাধুলা করেছি সম্ভ্রান্ত পরিবার তা তার মেয়েটা কাল থেকে হঠাৎ নিখোজ একই মেয়ে মেয়ে সেই যে নেই তো একেবারেই নেই

**[17:02] Speaker A:** এতো পুলিশের ব্যাপার মহেশা এর আমি কি করতে পারি

**[17:06] Speaker B:** আগে তা ঠিক নয় পুলিশের ব্যাপার নয় ঠাকুর ভাষায় তাও কি যে বাস্তবিক ব্যাপার তাও তো বুঝুম না। তবে কি আমাদের কতটাই বা বুদবুদ্ধি? আপনার সামনে তো এক একটা আমড়া কাঠে ঢেকি আমরা। আশ্চর্যের বিষয় ঠাকুর মশাই সম্পূর্ণ উবে গেছে মেয়েটা। গতকাল রাত থেকে। ঠাকুর মশাই এ ঘটনার লৌকিক হতেই পারে না। বলছি বুঝিয়ে আপনি বিচক্ষণ ব্যক্তি। আপনি বুঝবেন

**[17:43] Speaker A:** যা বুঝলাম ঘোষেরা পাথুরিয়া ঘাটার পুরনো ব্যবসায়ী পরিবার এককালে খুবই উচ্চবিত্ত ছিল ইদানিং অবস্থা দ্রুত পড়তির দিকে আর পরিবারে মানুষের সংখ্যাও উত্তরোত্তর ছোট হতে হতে ভাগ্যের দোষে এখন প্রায় না থাকারই উপক্রম ঘোষেদের পরিবারের এখনকার প্রজন্ম বলতে দাঁড়িয়েছে সাকল্যে দুই ভাই মহেশের এই যে বন্ধু কমল কৃষ্ণ ঘোষ সে ছোট ভাই সে পারিবারিক ব্যবসার দিকে কোন উৎসাহ দেখায়নি সেটা দেখে তার দাদা অমল কৃষ্ণ

**[18:20] Speaker B:** আরে এর উপর কি বলব আপনাকে কমল কৃষ্ণ মহানাস্তিক যুক্তিবাদী নাকি সব হয়েছে না আজকাল আপনি জানবেন

**[18:29] Speaker A:** যদিও বন্ধু তাও মহেশের দেখলাম বলতে কোন দ্বিধাই নেই পৃথিবীকে রসাতলে পাঠাচ্ছে এই ধরনের কান্ড জ্ঞানহীন লোকেরাই তার স্ত্রী এই বছর দুয়ে এক আগে নিজ গ্রামে গিয়ে বোধ করি বিশুচিকার মোড়কে গত হওয়ার পর থেকে কোমল কৃষ্ণ নাকি মানসিকভাবে বিপর্যস্ত।

**[18:49] Speaker B:** কিন্তু আগের মতো আর কথাও কইতে চায় না কারোর সঙ্গে। তবে দ্বিতীয়বার দার পরিগ্রহ যে করবে তার প্রচেষ্টাও দেখায়নি। ওটুকু মেয়েকে কে দেখবে বলুন দেখি। চোখটাই ঠাকুর মশাই স্বার্থে অন্ধ হয়ে গেছে একেবারে। যদিও বুঝলাম না দ্বিতীয় বিবাহ না করাটা কিভাবে স্বার্থপরতার নজির হতে পারে। তাও যা বুঝলাম তা হলো সমস্ত পরিবারে আজকাল যা হয়। এর উপরে ভাইয়ে ভাইয়ে ভয়ানক বিবাদ। কথা তো বন্ধই বেশ কিছুদিন। তার উপর বড় ভাই অমলকৃষ্ণ কয়েক বছর যাবৎ মোকদ্দমাও করেছে সম্পত্তির ভাগাভাগি নিয়ে। নিষ্পত্তির আশায় নাকি ততটা নয় যতটা কমল কৃষ্ণকে বেগ দিতে। ভাইয়েদের আজকাল সাক্ষাৎ বাড়ির থেকে আদালতেই নাকি বেশি হয়ে থাকে। যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না সে কমলকৃষ্ণের একমাত্র সন্তান। বয়স বছর বসে। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তার ভালোবাসা, আশা সম্বল বলতে যা কিছু বোঝায় তাই মেয়েটি। অকালে মাতৃহারা মেয়েটির প্রতি মহেশের এবং তার স্ত্রীও বিশেষ মায়া। বুঝলাম সেই কারণেই মহেশ নিজের গরজে আমার কাছে এই দুর্যোগ মাথায় বয়ে ছুটে এসেছে। গত কয়েক বছর বাড়িতে অশান্তির জড়ে মেয়েটি অধিকাংশ সময় মহেশের

**[20:14] Speaker B:** বাড়িতেই সময় কাটাতো বলতে গেলে। আর মায়ের মারা যাওয়ার পর তার বাবা দিনের অধিকাংশ সময় যেহেতু পড়াশোনা নিয়ে ব্যস্ত করে রাখেন নিজেকে। যতটা দরকার তার প্রতি ততটা ব্যক্তিগত মনোযোগ দিয়ে উঠতে পারেন না। মহেশ বড় মেয়ে তার সমবয়সী সই পাতিয়েছিল ছোটবেলা থেকেই। তারা দুজনে নিত্য খেলাধোলার সাথী। পারিবারিক ব্যবসা দেখে বড় ভাই অমল কৃষ্ণ। সে ছোট ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। যেমন ধর্মভীরু আদতে নাকি ঠিক ততটাই কান্ডজ্ঞানহীন আর কেউ সুবুদ্ধি দিলে সেই পরামর্শ শোনার পাত্র সে নয় নির্বুদ্ধিতার প্রমাণস্বরূপ বাড়ির ব্যবসা ইদানিং প্রায় সম্পূর্ণই পথে বসিয়েছে অন্যদিকে কমল কৃষ্ণর মাসিক মাইনে থেকে সাচ্ছল্য না এলেও অর্থাভাব হয় না তাতে অমলকৃষ্ণ মোটেই খুশি নয় মহেশের ধারণা এর থেকেই আরো ঝামেলার উদ্বেগ মানুষের চিন্তা তার ধরণী এই যে আপদে বিপদে সে একা ভুক্তভোগী হতে ভালোবাসে না। আশেপাশের লোকেদের জীবনেও খানিকটা হাঙ্গামা যদি না থাকে তাদের স্বস্তি হয় না। বরং মনে করে যারা ভালো আছে তারা নিজেদের বিবেচনার জোরে নয় বরং অদৃষ্টের সঙ্গে কোন গোপন ষড়যন্ত্র করে এই দুর্ভাগাদের অন্যায়ভাবে বঞ্চিত করেছে।

**[21:42] Speaker B:** এবং এই ভয়ানক প্রতারণার পুরস্কার স্বরূপ বুঝি ভাগ্য তাদেরকে ভালো রেখেছে।

**[21:51] Speaker B:** বললাম এসব তো বুঝলাম মহেশ। কিন্তু এতো সব লৌকিক কথাই মনে হচ্ছে আমার। দুই ভাইয়ের শত্রুতার ফলশ্রুতিও হতে পারে। দিনকাল ভালো না। বাচ্চাকাচ্চাদের চোখে চোখে না রাখলে জানোই তো কত কি হতে পারে। আমার ভূমিকা কি এখানে? এর মধ্যে সাধারণ জীবনের বাইরে কি দেখতে পেলে? মহেশ একটু সময় দিল। তারপর বলল,

**[22:16] Speaker A:** ঠাকুর মশাই সেটাই বলছিলম আপনাকে। মেয়ের ঘরে ওর সাথে এক ঝিষ হয়ে সে তো আশ্চর্য কথা কয়েছে। এই যে আপনাকে বলছি দেখুন দেখুন দেখুন। আমার গায়ে কেমন কাটা দিচ্ছে।

**[22:30] Speaker B:** হাত তুলে দেখালো মহেশ। বাস্তবিকই তাই। মুখ দেখলাম একেবারে শুকিয়ে গেছে।

**[22:38] Speaker A:** যে হল করে বলেছে সে নিজের চোখে দেখেছে ঠাকুর মশাই। অবিকল তার মরা মায়ের মত দেখতে এক মেয়ে ছেলের হাত ধরে অমিওবালা চলে গেল।

**[22:50] Speaker B:** অমিওবালা বলতে মেয়েটির নাম।

**[22:52] Speaker A:** হ্যা ঠাকুর মশাই আমরা ওকে অমিও ডাকি।

**[22:56] Speaker B:** আচ্ছা মায়ের সঙ্গে মানে কমলকৃষ্ণের বউ বলছো তো কলেরায় যিনি গত হয়েছিলেন বললে। কোথায় চলে যেতে দেখেছে? সেটাই তো আরো অদ্ভুত ঠেকলো ঠাকুর মশাই। আর বউঠান যেন সাক্ষাৎ জগদাত্রী ছিলেন। তার সম্বন্ধে এরকম আলোচনা করতেও পাপ হয়। যদিও ইদানিং মাঝে মধ্যে বড়ই উতলা হয়ে ওঠার বায়ু ধরেছিল। সবকিছুতে অতিরিক্ত দুঃখ পাওয়ার দোষ ছিল ওনার। আচ্ছা আচ্ছা সংসারে কি সবকিছু ধরলে চলে? সে যাক। যেই বলেছে যেখান দিয়ে চলে গেছেন মেয়েকে নিয়ে দরজার মতোই নাকি সে দেখেছে ওখানে ছিল অথচ সেখানে দেওয়াল ছাড়া যে কিছুই নেই বউটানকে দেখেছে নাকি আবার সাজসজ্যায় খুব আরম্বর খুব সেজে গুজে চলেছে আমি তো কিছুই বুঝলুম না এসবে ঠাকুর মশাই জগদীশ্বরের কৃপা যে আপনি আছেন

**[23:54] Speaker A:** বলে মহেশ মাথায় হাত ঠেকালো বিন্দুমাত্র বিনা কারণে আমি বললাম একটা কথা বুঝলাম না মহেশ কমলকৃষ্ণের বউ বললে বিশুচিকায় মারা গেছেন সম্ভবত তোমরা সঠিক জানো না

**[24:09] Speaker B:** সেরকমই শুনেছিম আসলে অর্থাৎ এসব তো বোঝেনি গভীরে জিজ্ঞেস করলে বন্ধু বটে তবু মানুষে কি মনে করতে কি কবে কমল এসব নিয়ে আলোচনা তো করতে চায় না সঠিক মহেশের বাড়ির গায়ে লাগা বাড়িটাই ঘোষেদের। কিন্তু সদর দিয়ে কমলকৃষ্ণরা ঢোকে না আজকাল। তার কারণ মূল দরজাসহ বাড়ির সামনের দিকটা সম্পূর্ণই দাদা অমল কৃষ্ণের দখলে। বিবাদের জড়ে ছোট ভাইয়ের বাস ইদানিং পেছন দিকের অংশে। যথেষ্ট বড় বাড়ি হওয়ায় স্থানাভাব খটার প্রসঙ্গ নেই বটে। কিন্তু ঢোকার এই ব্যবস্থা বেশ অসুবিধাজনক। ঝি চাকর ছাড়া ওদিক দিয়ে কারো ঢুকতে হতে পারে ভেবে পেছনের দরজা বানানো হয়নি। সেখানে পৌঁছানোটাই বলা যায় একটা সংগ্রাম। বর্ষার দিনে তো আরো। কলকাতা শহরের সবই তো আর রাজপথ নয়। আর উত্তর কলকাতার বহু গলি তো জানোই কিরকম সংকীর্ণ। তবে এখানে দুই বাড়ির মধ্যেখান দিয়ে যে পথ পেছনের দরজায় পৌঁছেছে তা এতই অপ্রশস্ত যে ছাতা সোজা করে ঢোকারও উপায় নেই কোন মতে বাঁকিয়ে ঢুকতে হয় তাতেও হয় না দুই দেওয়ালের পলেস তারা খসে যায় ছাতার শিকে তার উপর বেশ সোদা পরিবেশ রাস্তাটায়

**[25:36] Speaker B:** মহেশ বেশ স্থূল চেহারার মানুষ সে হাপাতে হাপাতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল সামনে তার উর্ধাঙ্গের সাদা পিরানে ঘসা খেয়ে দেয়াল থেকে ভিজে শেওলার কিছু গাঢ সবুজ পরত উঠে গেল। একটু কষ্ট হবে আপনার ঠাকুর মশাই কেন যে এদিকটা সংস্কার করে না কমল বুঝি না।

**[26:00] Speaker A:** ভাবলাম সংস্কার যে করবে জায়গা কোথায়? মহেশের চেয়ে স্থূলতর কেউ যদি আসতে চেষ্টা করে গজালের মত চিরকাল গোজ হয়ে আটকে যাওয়ার সম্ভাবনাও নিতান্ত কম নয়। মোট কথা এরকম রাস্তা দিয়ে কোন সম্পন্ন গৃহস্থের বাড়ি পৌঁছানোর কথা ভাবা যায় না। যদিও বৃষ্টি খানিক ধরে এসেছিল। দুদিকের বাড়ির ছাদ থেকেই ক্রমানয় জল পড়ে দরজায় যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে বেশ আদ্যপান্ত ভিজে গিয়েছি। ওই গলির বিবরণ তোমাদের দিলাম। তার আরেকটাও কারণ আছে। ওখান দিয়ে ঢুকবার সময় আমার একটা তীব্র অতি প্রাকৃত অনুভূতি হয়েছিল। ঠিক বুঝতে পারলাম না কি ধরনের অমঙ্গল। বা আদৌ অশুভই কিছু কিনা। তোমাদের তো বলেইছি দেবীর কৃপায় কিছু শক্তি পেয়েছিলাম একসময়। সাধনা সম্পূর্ণ করিনি বটে। কিন্তু অতিলৌকিক বস্তুর আঁচ করতে পারি। দুদিক থেকে চেপে আসা ওই গলির দম্ন্ধবদ্ধ ভাব তো ছিলই। তা ছাপিও আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল আরো কিছু আছে এখানে। অগোচরে।

**[27:24] Speaker A:** তখনো অবশ্য আন্দাজ করতে পারিনি আমাকে দেখে কমলকৃষ্ণ ঘোষ এরকম তেলে বেগুনে জ্বলে উঠবে। তোমাদের আগেই বলেছি যে মহেশ সতর্ক করেছিল কমল কৃষ্ণের আচরণ একটু রূঢ় প্রকৃতির কিন্তু এতটাও যে অভদ্যের মত ব্যবহার করবে আমার সঙ্গে সেটা আশা করিনি নাস্তিক এক জিনিস কিন্তু দেখলাম যুক্তিবাদ অন্ধবিশ্বাস হয়ে মানুষটার মজায় মজ্যায় ঢুকে গেছে এমনভাবে যে সেই কুসংস্কারে তার সৃষ্টতাটুকুও লোভ পেয়েছে যে কোন বিশ্বাসী অতিরিক্ত হলে বিপদ জনত তবে কমলকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার আগে বাড়িটা কিছুটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল। কারণ আমরা যখন পৌঁছলাম সে গিয়েছিল তার দাদার সঙ্গে ঝগড়া করতে। ঘোষেদের বাড়িটাকে প্রকান্ড বললে কম বলা হয়। ঢোকার পর সেটা আরো বুঝতে পারলাম। পাথুরিয়া ঘাটা বা শোভাবাজারের যেকোন বনেদি বাড়ি আন্দাজ করে নাও। প্রথমে তারপরে আরো বেশ কিছু ঘরযোগ করে দাও। এভাবে না ভাবলে তোমার আমার মত মধ্যবিত্তের ধারণার পরিসরে বাড়িটার আয়তন কুলবে না। তবে অবস্থা যে বেশ কর্তি তাও বুঝতে বিন্দুমাত্র সময় লাগে না। কমলকৃষ্ণের অংশ তার দাদার চেয়ে অপেক্ষাকৃত ছোট শুনলাম। সামনের মহলের তিন খিলান যুক্ত ঠাকুর দালানে নাকি এককালের দুর্গাপূজো হতো ধুমধাম করে। আজকাল সেসব বন্ধ। কিন্তু এই পেছনের অংশের দালানের এক কোনাতেও অনায়াসে কোন স্কুলের বার্ষিক

**[28:57] Speaker A:** স্পোর্টসের সম্পূর্ণ আয়োজন করা যেতে পারে। মানুষে ভাবে এক হয় অন্য কিছু। পেছন দিকের এই অংশ সামনের আদলে কোন পূর্বপুরুষ তৈরি করেছিলেন বারন্ত পরিবারের স্থান সংকলনের জন্য। সামনে যেমন সেরকমই আরো একটা সম্পূর্ণ চখ মেলানো মহল। মাঝে প্রশস্ত উঠন তার চারদিকে ঘরের শাড়ি কিন্তু এখন সেইসব ঘরের বেশিরভাগই তালা বন্ধ পড়ে আছে পরিবারে মানুষ প্রায় নেই বলতে গেলে কে ব্যবহার করবে বাড়িটির হতশ্রী অবস্থা সত্ত্বেও ঢুকেই কেমন একটা আলগা আকর্ষণ অনুভব করলাম বিগত যৌবনা কোন সুন্দরীর মত যার শরীরে জরা কিন্তু চোখের তারায় এখনো অন্য কোন যুগের অনিবার্য লস্য ধরা রয়েছে। চোখ ফেরানো মুশকিল হয়।

**[30:04] Speaker A:** বাড়িটা ভেঙে চুড়ে গেলেও উঁচু খিলানের শাড়ি আর উঠনের ঠিক মধ্যিখানে বহুকাল নষ্ট হয়ে পড়ে থাকা মার্বেলের ফোয়ারা দেখে অতীতের ধুমধাম আন্দাজ করা যায়। ওই উঠনের সামনে দাঁড়িয়ে আমার ঠিক কি হলো বুঝলাম না। এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে ভেসে উঠলো সম্পূর্ণ অন্য এক চিত্র। একই উঠন একই ঘরের শাড়ি কিন্তু পলেস তারা খসে দাঁত বেরিয়ে পড়া এই বাড়ি নয়। দেওয়ালে বরং নতুন চুনকাম হয়েছে যেন। লাল শান বাঁধানো মেঝেতে এখনো সাদা রঙের ছিটে কোথাও কোথাও তোলা যায়নি। ব্যস্ত হয়ে লোকজন ঘোরাফেরা করছে।

**[30:59] Speaker B:** ঝি মাছ উঠতে বসেছে। আর ঠিক কিভাবে কাটতে হবে তা পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন বাড়ির গৃহিণী।

**[31:15] Speaker B:** এই ব্যস্ত জীবনের ছবির মধ্যেও কোমল শান্ত ব্যক্তিত্বের কারণে তার দিকে আলাদা করে চোখ পড়ে গেল কস্তা পেড়ে শাড়ি পড়া সুন্দরী মাঝ বয়সী মহিলা বয়স হয়তো মধ্যয় গভীর মনোনিবেশের সঙ্গে ঝিয়ের কাজ লক্ষ্য করছেন। আশ্চর্যের বিষয় দেখলাম কোন এক অজ্ঞাত কারণে তার গায়ে ভর্তি সোনার অলংকার বাউটি পুছে পরিহিত হাত নেড়ে যখন ঝিকে নির্দেশ দিচ্ছেন গয়না ঝনঝন করে উঠছে

**[31:57] Speaker A:** কপালে টিকলি কোমরে সুরু বহুমূল্য হীরা খুচিত চন্দ্রহার চোখ ধাধিয়ে যায় আর কেমন যেন সবকিছুর সঙ্গে বেমানন। এত গয়না পড়ে থাকে কি বাড়িতে? আশ্চর্যের আর একটা জিনিসও লক্ষ্য করলাম। এত গয়না পড়েছেন যদিও কিন্তু গলায় কিছু নেই। বাঙালি ঘরে সধবা মেয়েদের গলা খালি রাখতে দেখা যায় না তো জানোই। স্বামীর অমঙ্গলের ভয় অন্তত সরু একটা সুতো হলেও পড়েন। এক্ষেত্রে মহিলা সধবা বোঝাই যাচ্ছে এবং সারা শরীর অলংকারময় অথচ গলা সম্পূর্ণ খালি। এইসব ওই কয়েক মুহূর্তের ব্যাপার যদিও তাকিয়ে আছি অবাক হয়ে। বোঝার চেষ্টা করছি এ কি ধরনের মনের ভুল। হঠাৎ লক্ষ্য করলাম ভদ্র মহিলা আমার দিকেই চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালেন। ঠোটের কোনায় দেখলাম হালকা হাসি আভাস ফুটে উঠলো। যেন পরিচিত কাউকে দেখেছেন অনেকদিন পর। যেন এরকম দৃষ্টি বিভ্রম এর আগে কোনদিন হয়নি আমার। এতটাই বাস্তব। মনে হলো হাত বাড়ালে ছুতে পারবো। অনুভব করলাম শীর দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। যেটা মনের দাগ কেটে গেল। তা হলো তার করুণা মাখা দুই চোখের মধ্যে গভীর বিষাদ। একবার এক বড়লোক ভক্তের বাড়িতে দাড়ে শেকল দেওয়া ঝিনিয়ে পড়া এক বাহারি টিয়াকে দেখেছিলাম এক চোখ খুলে আমার দিকে তাকাতে। সেই চোখেও মনে পড়ে গেল এরকমই বিষাদ

**[33:49] Speaker A:** মাখা করুণা ছিল। ওই এক মুহূর্তেরই ভ্রম যদিও চটকা ভেঙে শুনলাম মহেশ থাকছে।

**[33:59] Speaker B:** ঠাকুর মশাই ও ঠাকুর মশাই কে দেখছেন ওদিক পানে।

**[34:04] Speaker A:** ধাঁধা কেটে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। আসন্ন সন্ধ্যার ম্যাড়ে মেড়ে আলোয়ে আমি বাড়ির যেদিকে তাকিয়ে আছি তার এক কোণে বাসা করেছে পায়রারা। বকম বকম ডাকছে। কোথায় চুনকাগাম কোথায় সরগর বাড়ি। এখানে ঝাট পড়ে না ঠিক করে। বাসার নিচে কতদিনের খর কাঠি ডালপালা ছড়িয়ে পায়রাগুলো নোংরা করে রেখেছে একেবারে। কেউ পরিষ্কার করার উদ্যোগও দেখায়নি বহুদিন বোঝা যায় মানুষের অভাবেও বাড়ির যেন স্ত্রী কমে গেছে আরো খানিকটা স্বাভাবিক মেয়ে আর কমলকৃষ্ণকে বাদ দিয়ে আজকাল যারা থাকে এই অংশে তারা সংখ্যায় অল্পই কয়েকজন এবং সকলেই ভৃত্তস্থানীয়

**[35:00] Speaker A:** মনটা একটু দমে গেল আরই অপ্রাকৃতের যে অনুভ তিটা সেটা দরজা দিয়ে ঢুকেও পেছন ছাড়েনি। কমলকৃষ্ণের মেয়ের ঘরে মাটিতে যে ছিতো সে ছোটবেলা থেকেই তারই দায়ের কাজ করত। এই পরিবারের বহুদিনের বিশ্বস্ত মানুষ। অল্প বয়সে বিধবা হয়ে সহায়হীন অবস্থায় ঘোষেদের বাড়িতে আশ্রয় পায়। তারপর আর ফেরার জায়গাই বা কোথায় এখন বয়সের ভারে মনে পড়েছে। আপাতত ক্রমাগত কেঁদে কেঁদে আরো দুর্বল বোধ করছে দেখলাম। মহেশ্বরকে দেখে কান্নার দমক প্রথমে আরো কিছুটা বাড়লো। তারপর খানিক সামলে বলল,

**[35:47] Speaker A:** আমি কি মৌ ঠাকুরনকে চিনি না দাদাবাবু? আপনি বলেন আর গায়ে কত যে জড়োয়া জড়ায়েছেন আমি ভাবি এত গরম অত গয়না পড়লে মা ঠাকুরের কষ্ট হবে না পড়তেন মা অনেক কিন্তু তা বলি রাতের বেলা তারপর ঘুম কাটতে ভাবলাম ওমা এ কি কান্ডটাই না দেখলাম এই কান্ডায় দরজা এলো কোত্থেকে মা ঠাকুর এলেন কি করে গেলেনই বা কোথায় দালাবাবু আমারে কেউ বিশ্বাস করতেছে না দাদাবাবু আমি নাকি প্রধান বাবুর সঙ্গে সার্ট করি মেয়েডারে

**[36:33] Speaker A:** বাকিটা সে আর বলতে পারলো না ফুপিয়ে আবার কাঁদতে শুরু করল কেউ সন্দেহ করা অর্থে বুঝলাম কমলকৃষ্ণই হতে পারেন এক্ষেত্রে একমাত্র জিজ্ঞাসা করলাম অনেক গয়না বলছো কি কি ছিল গলাতেও কি ছিল গয়না দেখেছিলে যেই ফেলফেল করে তাকিয়ে রইল বুঝতে না পেরে বলল

**[37:01] Speaker B:** মা ঠাকুরন তো দিতেননি গায়ে অনেক জরোয়া কিন্তু তাই বলি অত রাতে

**[37:08] Speaker A:** মহেশও দেখলাম আমার এই প্রশ্নের আপা অপ্রাসঙ্গিকতায় এসব বিশিত হয়ে তাকিয়ে আছে স্বাভাবিক প্রশ্নের তাৎপর্য শুধু আমারই ব্যক্তিগত এবং সম্ভবগত অবান্তর বিভ্রম বটে। আরো কিছু প্রশ্ন মাথায় ঘুরছিল। দায়ীকে আরেকটু আশ্বস্ত করে জিজ্ঞাসা করতে যাব। এরকম সময় কমল কৃষ্ণ রাগে গজগজ করতে করতে ফিরে এল। দূর থেকেই শুনতে পাচ্ছিলাম ওই গলি দিয়ে কাউকে উচ্চস্বরে বোঝাতে বোঝাতে আসছে।

**[37:43] Speaker B:** শোন আমি বলে দিলাম এ আর কারোর কাজ নয়। দাদার কাজ। আজ আমি বলে দিলাম উফ সম্পত্তির লোভ কি যে লোভ তোমার নিজেরও তো সন্তান আছে পারলে পারলে আমার মেয়েটাকে লুকিয়ে রাখতে আমি আমি এ শেষ দেখে ছাড়বো হ্যা আমি আমি শেষ দেখে ছাড়বো

**[38:05] Speaker A:** দেখলাম তার দৃঢ় বিশ্বাস পুলিশের রুলের গুতো পড়লে দাদার সব খবর এখনই উগড়ে দিত তাকে না পারুক চাকর বাকর কোন একটাকেও ধরতে যে পুলিশ রাজি হয়নি এতেই প্রমাণ জোড়াবাগান থানার দারগা থেকে পাহাড়াওয়ালা সবাই টাকা খেয়ে বসে রয়েছে। কথা বলতে বলতেই কমলকৃষ্ণ ঘরে ঢুকলো এবং আমার উপর চোখ পড়ায় থমকে গেল। আমার পরণে সভাপতিত রক্তাম্বর গলায় রুদ্রাক্ষের মালা ভেক না ধরলে কলকাতা শহরে প্রসাদ জমানো যায় না।

**[38:41] Speaker A:** যাই হোক রাতে কমলকৃষ্ণ যে একেবারেই খুশি হলো না তার মুখ দেখে পরিষ্কার বোঝা গেল এবং কর্কশ গলায় অত্যন্ত রুক্ষভাবে বলল

**[38:51] Speaker B:** এই আপদটাকে আবার কে নিয়ে আসলো এখানে? তারপর মহেশের দিকে চোখ পড়ায় বলল

**[38:57] Speaker A:** তুমি নিশ্চয়ই অশিক্ষিতই থেকে গেলে চিরকাল শোনো তোমার এইসব আজগুবি মাদুলি তাবিজে বিশ্বাস থাকতে পারে মহেশ কিন্তু সেই দুর্বলতার সুযোগে কোন ভন্ড বাবাজিকে আমি তো প্রশ্রয় দেব না

**[39:12] Speaker B:** আমার দিকে ফিরে কমলকৃষ্ণ রুঢ স্বরে বলল

**[39:15] Speaker A:** এখনি এখনি বেরিয়ে যান এখান থেকে আরে কাকে কি বলছো কমল

**[39:20] Speaker B:** এভাবে অপমানিত আমাকে হতে হয়েছে বলে মনে পড়ে না এর আগে ভিক্ষা করে খেয়েছি পদে পদে বিপদে পড়েছি আবার অচেনা মানুষের বাড়িতে বিনা দ্বিধায় আশ্রয়ও গ্রহণ করেছি সেসব তো তোমরা জানোই কিন্তু ফোপড়া এরকম অহংকারা আর শূন্য গর্ভ শহরে দ্বন্ধের সঙ্গে পরিচয় হয়নি তার আগে যে বিদ্দের প্রমাণ দিতে হয় মানুষকে অপমান করে সে আর কিসের বিদ্বে তখনো শহরে আমার বেশিদিন হয়নি আমাদের গ্রাম বাংলার লোকেরা তো জানোই মিষ্টভাসি আর অতিথি বৎসল হয় সচরাচর। শহরেও যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে এর আগে তারাও স্বভাবতই বিশ্বাস থেকেই এসেছে আমার কাছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারপর হলো রাগ। দেখলাম ক্রোধে আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটা কোষ দবদব করছে। মহেশ্বর দেখলাম ভেবাচেকা খেয়ে চুপ হয়ে গেছে। বন্ধুর এই রুক্ষ আপ্যায়নে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে এক কোনায় স্থানুর মত দাঁড়িয়ে। মনে হলো মাটিতে মিশে যেতে পারলে বোধহয় খুশি হতো। বললাম মহেশ চলো এখান থেকে। এই কোথায় নিয়ে এলে আমাকে?

**[40:32] Speaker A:** হ্যাঁ চলুন চলুন চলুন ঠাকুর মশাই। সারা দেহ মাথা ঝাঝা করছে রাগে বুঝলে দ্রুত বেরিয়ে আসছি রাম ঘোষেদের বাড়ি থেকে। মহেশদ্য এরকম ভয়ানক অপদস্ত হওয়ার জড়তা কাটিয়ে পেছনে আসছে দৌড়ে দৌড়ে কিসব বলতে বলতে। যদিও আমার কানে সেসব ঢুকছিল না। দরজা খোলার আগে পর্যন্ত ভাবছিলাম এই বাড়িতে কসিন কালো আর পা রাখবো না। মহেশ সত্যিই আমাকে এখানে এনে ঠিক করেনি। কিন্তু দরজা ঢেলে বেরোতেই যেন একটা ধাক্কা লাগলো বুঝলে? সেই অতি প্রাকৃতির অনুভূতি এই অল্প সময়ের মধ্যেই আরো যেন বেড়ে উঠেছে অনেকটা। সন্দেশে বাঘ দেওয়া দেখেছো ময়রা আছে যত খোড়ায় তত জল উবে ছানা আর চিনির মিশ্রণ ঘন হতে থাকে কড়ার মধ্যে এখানেও অদৃশ্য কোন পাকে যেন সেরকমই অপার্থিব কিছু ঘনিভূত হচ্ছে জিলিপির থকথকে রসের মত চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে আর একটা ঘন অন্ধক ার যেন কুয়াসার মত পাক খেয়ে নামছে। এমনিতেই বৃষ্টির দিন। তার সঙ্গে বাতাসে একটা ঠান্ডা ভিজে ভাব গায়ে চাদরের মত জড়িয়ে যাচ্ছে যেন। থমকে গেলাম।

**[42:09] Speaker A:** বরাকরের ধারে সেই তান্ত্রিকের কথা তো তোমরা জানোই। মধুসুন্দরী দেবীর মন্ত্র পেয়েছিলাম জাত থেকে। স্নেহ করতেন আমাকে কিন্তু মন্ত্র কিছুতেই দেবেন না। গৃহ ত্যাগের চেয়ে আমার নাকি গৃহের প্রতি আসক্তি বেশি। শুধু নিজে বুঝতে পারছি না এই যা। কিন্তু তারপর পাহাড়ি বিচ্ছু কামড়ালো সাধুজীকে। অনেক সেবাটেবা করে সাড়িয়ে তুললাম। তিনিও কৃতজ্ঞতার বসে আর নিরাশ করতে পারলেন না। দিলেন মন্ত্র। এরপরে যখন চলে আসছিলে কাছে ডাকলেন। ভাবলাম আবার কি বলবে বুড়ো অল্প বয়স অধৈর্য যা হয় আর কি অনভিজ্ঞ জেলের মত ভাবছি দুবার মন্ত্র আওড়ালেই দেবী এসে বোধহয় মাছের মত আমার জালে জড়াবেন সাধুজি বললেন তোমাকে মন্ত্র দিয়ে ভুলই করলাম বোধহয় তাহ কয়েকটা কথা যদি পারো শুনে চলো মন্ত্র দেখতে পাও না বটে কিন্তু এগুলো এগুলো অস্ত্রই আর সাধারণ অস্ত্রও নয় ভয়ানক। যদি ভুল ব্যবহার করো যেন পতন হবেই। সবাই এর অধিকারী হয় না। মনের মধ্যে যে পশুভাবটা আমাদের সকলেরই থাকে সেটাকে বাঘে না রাখলে বিপদে পড়বে। ক্রোধ হিংসা ঘিরে লালসার শরীর। তো ওসব আয়ত্তে না রাখলে প্রকৃত সাধক হওয়া যায়

**[43:47] Speaker A:** না। ভেতরের জন্তুটাকে বাঘে না রাখলে বিপরীত ক্রিয়া হবে। উল্টে দেখবে সমস্ত বদ গুণগুলোই আতশ কাচের মধ্যে দিয়ে দেখার মত আরো প্রকট হয়ে উঠেছে। সাধু বোধয় আমার উপর বিশেষ ফর্সা ছিল না। তাই বারবার বললেন, কিন্তু সেসব আত্মবাক্য কি তখন ভালো লাগে শুনতে? শুনিও নি। সাধুজীর কথা অগ্রাহ্য করে কিরকম বিপদে পড়েছিলাম তার অনেক কিছুই তো তোমরা জানো। ওফ মধুসুন্দরী দেবীর সেই দিগুলো। আমি ভাবছি দেবীকে বস করছি। আর এদিকে যে দেবীরই বোনা অপ্রাকৃত প্রেমের জালে সেই অরবাচীন আমি ধরা পড়ছি। তখন কি আর তাকি আর তখন বুঝছি ওই বরাকরের পাশে উন্মাদ হয়ে মারাই পড়ছিলাম একসময়

**[44:47] Speaker A:** যাই হোক ভয় বস্তুটা খুবই কাজের জানোতো ভয়ের দ্বারা যত সহজে কার্যসিদ্ধি হয় অন্য কিছুতে হয় না সেই দুর্ভোগের পর পাছে আবার ওরকম কিছু হয় রীতিমত অভ্যাস করতাম নিজের আসক্তিগুলোকে সত্যি সত্যি সংযমে রাখতে ওই সংকীর্ণ গলিতে দাঁড়িয়ে সাধুজীর সেই শেষ পরামর্শটুকু মনে পড়ে গেল। ভেবে দেখলাম ঘোষেদের বাড়ি থেকে যেভাবে ক্রোধে বেরিয়ে এলাম সেও তো আসক্তিরই একরকম প্রকাশ। সেই ক্রোধকে প্রশ্রয় দিয়ে গৃহীত কাজ করছি। যদি নিজের মনকে বাগেই না আনতে পারলাম আজকে তাহলে আর কিসের সাধন ভজন করি? শুধু কুষ্টি দেখে কয়েক পয়সা রোজগারের জন্য তো আর বৈরাগ্যের পথে বেরিয়ে পড়িনি। যদিও আমি সামান্য গণৎকার। কি সাহায্য করতে পারবো এক্ষেত্রে জানিনা তাও। তাও নিষ্পাপ একটা ছোট মেয়ের বিপদ দেখে সাহায্যের চেষ্টাটুকুও না করা কৌলাচার নয়। ফিরে গেলাম আবার। বন্যার জলের মত অনিচ্ছার স্রোত ঠেলে। মহেশ আমার এই আচমকা মত পরিবর্তনে বিভ্রান্ত হয়ে আবার দেখলাম ফিরে আসছে আমার পেছনে। কি কারণে এতটা অসম্মানের পরেও ওই বাড়িতে আবার ঢুকছি বুঝলাম সে একেবারেই ধরতে পারছে না। কমলকৃষ্ণ আমার ফিরে আসায় বিশিত

**[46:21] Speaker A:** হলেও কিছু বলল না এবার। বোধহয় দাদার সঙ্গে বাঘবিতন্ডার রেশটা কেটে গিয়ে একটু ঠান্ডা হয়েছে ততক্ষণে। আমারও ওখানে বেশি সময় ব্যয় করা স্পৃহা ছিল না। বললাম কমলকৃষ্ণ আপনার বিশ্বাস আপনার নিজস্ব। তবে যা মনে হলো একটি নিষ্পাপ শিশুর ক্ষতি হওয়ার বিলক্ষণ সম্ভাবনা। না হলে আবার ফিরে আসতাম না। আমার যতদূর মনে হয়েছে হাতের সময় কমই। বিষয়টাকে গুরুত্ব দিলে ভালো করবেন। আমার নিজের কোন সুবিধের জন্য আপনাকে বিভ্রান্ত করছি ভাবলে ভুল হবে। পরমেশ্বরের কৃপায় আমার পসার আর যাই হোক আপনার মতামতের উপর নির্ভর করে না। এবার সত্যিই বেরিয়ে এলাম। মহেশ পুরো ব্যাপারটা একটু দূর থেকে কুন্ঠার সঙ্গে পর্যবেক্ষণ করছিল। আমাকে ডেকে এনে হ্যানস্তার মুখে ফেলায় সে নিজেকেই দোষী সাব্যস্ত করে রেখেছিল। এবার দেখলাম আমার বক্তব্যের দৃঢ়তায় তার চোখে মুখে শ্রদ্ধা ফুটে উঠেছে। তার সঙ্গে কমলকৃষ্ণকেও যে উচিত জবাব দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা গেছে তাতে বিশেষ সন্তুষ্টও মনে হলো। এটা আন্দাজ করা কঠিন নয় যে কমল কৃষ্ণর যা অহংকার তাতে মহেশের বুদ্ধিশুদ্ধি নিয়ে সে ঠেস দিয়ে কথা বলেই থাকে। আর তাতে

**[47:43] Speaker A:** মহেশও লাগই উত্তর খুঁজে পায় না। সে সরল ব্যবসায়ী ভাষার উপর দখল কমই আহত অনুযোগের সুরে সে আমার পেছনে বলতে বলতে এল

**[47:54] Speaker B:** ঠাকুর মশাই কমল ডাফ সাহেবের কলেজে বিজ্ঞান পড়ায় বুঝলেন ও কি বোঝে জগতের ম্লেছদের সাথে মিশে যাচ্ছে তাই খায় সেসব আপনি ভাবতেও পারবেন না ম্লেচ্ছ হয়ে বসে আছে একেবারে বুঝলেন না না হলে আপনার মত ত্রিকালজ্ঞ মানুষের সাথে ওভাবে কথা বলে গৃহে নিত্যকর্মও তো বন্ধ করে দিয়েছে সেই কবে হবে না প্রেতের উপদ্রব আপনি বলুন উপায় থাকলে আপনাকেও আসতে বলতো না। কিন্তু বড় ফুটফুটে বাচ্চাটি আমারই তো মেয়ের মতো।

**[48:26] Speaker A:** মহেশের কথায় সেভাবে মনোযোগ দিতে পারছিলাম না। কারণ সবের পেছনেই অস্বস্তিকর অপ্রাকৃতির অনুভূতিটা মহুয়া ফুলের গন্ধের মত ছড়িয়ে চলেছে আমার সমস্ত চেতনা জুড়ে। আরো বেশি অস্বস্থি কারণ অনুভূতিটাকে আমি ঠিক বুঝেও উঠতে পারছিলাম না। অতি প্রাকৃত মানেই তো অমঙ্গল নয়। কিন্তু এ যেন এই জগতের বাইরে জমে থাকা গভীর গাঢ় কোন মাতাল করা বিষাদ। যে বিস্বাদের মধ্যে বেশিক্ষণ থাকলে নিষ্প্রিহ লাগে। জানোতো মহুয়া ফুলের তীব্র সুগন্ধে কিরকম মাতোয়ারা করা আলস্য চেপে ধরে গেছো গন পশ্চিমে। সেরকম সুগভীর আলস্য। মহেশের অনুভূতির স্তর যদিও স্থূল বললেই চলে। এই তোমাদেরই মত। কিন্তু দেখলাম সেও অনুভব করতে পেরেছে। কথা বলতে বলতে ইতস্তত করে থেমে গেল। কি যেন ভাবছে দেখে জিজ্ঞাসা করলাম কি হলো মহেশ? কি ভাবছো? একটু অন্যমনস্ক হয়ে মহেশ বলল, ঠিক যে বোঝাতে পারবো তা নয় ঠাকুর মশায়। কি যে হয়েছে কি বলবো মনটা বড় খারাপ আজ। আজকাল যে কি পরিমাণ বিষন্ন লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। জীবনে কি করলুম দেখি বলুন তো সত্যি

**[50:09] Speaker A:** করে। বোঝার কিছু ছিল না। মহেশ ঘোর ব্যবসায়ী তার জীবনে উপার্জন আর পরিবারের চেয়ে বৃহত্তর কোন আকাঙ্ক্ষা দেখেছি বলে মনে পড়লো না। ওই ছোঁয়া আছে বিষাদেরই আভাস মহেশও পেয়েছে বুঝলাম। পেয়ে মৃয়মান হয়ে পড়েছে। তোমরা সাধারণ চোখ দিয়ে ফাত না কাঁপলে দেখতে পাও বটে। কিন্তু আসল জগত তো থাকে জলের নিচে। তার কি কিছু টের পাও কখনো? কি সে ঠোকরা আলো ফাতনায় তা চোখে পড়ে। সেসব পড়বে না। অন্তরদৃষ্টিও লাগবে না। খানিক অভ্যাস করলেই হয়তো দেখতে পেতে এই ঘরেই এক্ষুনি আমরা ছাড়া আরো কত রকমের জীব আনাচে কানাচে লুকিয়ে রয়েছে।

**[51:09] Speaker A:** একটা নিন। তারানাথ আরেকটা সিগারেটের জন্য হাত গল্পের সাময়িক জ্যোতিচিহ্ন পড়ায় লক্ষ্য করলাম বাইরে ঝড়ের দমক বিন্দুমাত্র কমেনি। ঘরের কোণে চাপ চাপ অন্ধকার হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় যেন আরো জমাট বেঁধে আছে। বাইরের হাওয়ার দমকে জানলার হরকগুলো ভেতর দিকে ঠেলে আসছে। কেউ যেন উপড়ে ফেলে আজ ঢুকেই পড়বে ঘরে। তারানাথের উপর বিতশ্রদ্ধ প্রতিশোধকামী অশরীরীর সংখ্যা নিতান্ত কম হবে না ভেবে বিশেষ স্বস্তি পেলাম না। দুর্যোগের সুযোগে তাদের কেউ কেউ যে ঢোকার চেষ্টা করছে না তা কি আর বলা যায়? একরাশ ধোয়া ছেড়ে সামনে রাখা নারকেলের মালায় ছাই ঝেড়ে তারানাথ গল্পে ফিরল।

**[52:10] Speaker A:** মহেশের হাতটা ধরে গলির বাইরে টেনে নিয়ে গিয়ে দেখলাম সে আবার প্রায় সঙ্গে সঙ্গেই উজ্জীবিত হয়ে উঠেছে আগের মত যেন গলির মধ্যে জমাট বিষাদের অনুভূতি সম্পূর্ণই ফুলে গেছে সামনে মহেশের পিটন গাড়ি দাঁড়িয়েছিল গত বছর পূর্ববঙ্গের কোন জমিদারের থেকে সস্তায় কিনেছে রোগামত কচুয়ান মলিন উর্দি পড়ে বিরস বদনে বসে পাচ তাড়াচ্ছিল। তাকে দেখে মনে হলো মহেশকে অতিরিক্ত সস্তায় শ্রমদান করে থাকায় জীবনের প্রতি বিন্দুমাত্র আসক্তি তার আর বাকি নেই। ঘোড়াটাকে দেখে মনে হলো সেও কচুয়ানের মত বিশ্বজগৎ নিয়ে বিশেষ রকমের নিষ্প্রিয়। বোধহয় জীবজগতে বানপ্রস্থের প্রচলন বা সুযোগ কোনটাই না থাকায় অগত্যা একটা চটের বস্তা থেকে অভ্যাস বসত জাবনা খাচ্ছে সন্ধ্যা হয়ে এসেছিল কচোয়ান আমাকে পৌঁছাতে হতে পারে সেই আশঙ্কায় দেখলাম আরো ত্রস্ত হয়ে উঠেছে

**[53:22] Speaker A:** সেসব বিন্দুমাত্র খেয়াল না করে আমাকে গাড়িতে তুলে দিয়ে মহেশ মূল্য

**[53:28] Speaker B:** ঠাকুর মশাই নিশ্চিন্তে যান আপনাকে একদম ঘরের সামনে নামিয়ে দেয়ে আসবে এ আমার খুব বিশ্বাসী ওর মত কর্ম পাগল লোক আপনি পয়সা দিয়েও দুটি পাবেন না সেকালের ভিটনে নিশ্চয়ই চড়ি ও চড়ার থেকে পারলে হাটাই ভালো ঝকর ঝকর করতে করতে যতক্ষণে বাড়ি ফিরলাম মনে হলো সেই ঝাকুনিতে শরীরের কোন অঙ্গই বোধহয় আর নিজের জায়গায় নেই।

**[54:02] Speaker B:** মাঝে বৃষ্টি শুরু হওয়ায় জানলা তুলে দিয়ে ভেতরটা ভেবসেও গেল। আর নড়বড়ে জানলার ফাঁকফোকর দিয়ে জল চুমিয়ে ঢুকে আমার জামা কাপড় ভিজিয়ে দিল। তবে মিশ্রি ভিজে ব্যবসা ভাবও আমার বোধ হলো। যেন খোসেদের বাড়ির থেকে অনেকটাই স্বস্তিকর। যাই হোক সেকালের বড় লোকেরাও খুব আরামে যাতায়াত করতো না বুঝলেন? আজকাল তোমরা মোটর বাসে চড়ে সেসব দিন কি ছিল বুইবে না।

**[54:39] Speaker B:** পরদিন কাক ভরে কমলকৃষ্ণের বৃত্ত এসে হাজির। এরকম হতে পারে আন্দাজ করেছিলাম বটে। কিন্তু এতটা তাড়াতাড়িও কেউ আসবে আশা করিনি। সেই সময় আমার রোজ ভোরে গঙ্গা স্নান করার বাতিক ছিল। এখনকার মত বয়সের আলস্য জেকে বসেনি। ঘাট থেকে সবে ফিরেছি দরজায় কড়ালার শব্দ।

**[55:07] Speaker B:** খুলে দেখি কমলকৃষ্ণের কর্মচারী যাকে কাল দেখেছিলাম তার সঙ্গে বাড়িতে ঢুকতে। মুখে চোখে ত্রস্ত আশঙ্কার ছাপ সে বাড়িতে ঢোকার আগেই দরজাতেই দাঁড়িয়ে বলল আপনাকে এখনই আসতেই হবে আমার সঙ্গে ঠাকুর মশাই একবার চলুন বললাম কি হয়েছে একটু খুলে বল কে পাঠালো তোমাকে

**[55:30] Speaker A:** আগে কি যে বলি বাবু তো বাড়িতে অনর্থ্য করছেন বাদে কিছু যে আস্ত রাখছেন না

**[55:38] Speaker B:** দেখলাম খুবই বিচলিত হয়ে পড়েছে লোকটি বহু পুরন কর্মচারী বাড়ির সমস্যাকে নিজের সমস্যা বলেই মনে করে। তাকে জলটল খাইয়ে একটু ধাতস্থ করে জানলাম কমলকৃষ্ণ কাল রাত থেকে অদ্ভুত পাগলামি শুরু করেছে। আমরা চলে আসার পর থেকেই নাকি যা হাতে পাচ্ছে তাই দিয়ে দেয়ালে আর মেঝেতে বিভিন্ন জায়গায় গর্ত করে চলেছে। কারোর কথা শুনছে না। খবর পেয়ে এমনকি তার দাদা অমল কৃষ্ণ ঝগড়া ভুলে তাকে থামানোর চেষ্টা করেছে। লাভ হয়নি। বরং তাকেও যথেষ্ট করা কথা শুনিয়ে কমলকৃষ্ণ বিদায় করেছে। সবার সামনেই বাগানের সাবল নিয়ে এসে মেয়ের ঘরের দেওয়াল মেঝে ঢুকে ঠুকে ভেঙে ফেলেছে কমলকৃষ্ণ। বললাম তোমার বাবুর দেয়ালে গর্ত করে চলেছেন। কেন? কিছু বলেছে? আগে তাই তো বলছি। দেওয়াল মেঝে কি কিছুই যে আর আস্ত রাখছেন না কেন কিছু বুঝতে পারছি না কিসব বলছেন আবার দিদিমনির ঘরটা তো দেখলেন কাল আজ দেখবেন গিয়ে পুরো তচনচ হয়ে গেছে আপনি তো একবার আপনি একবার চলুন ঠাকুরমশাই যেতেই হবে আপনাকে পাঠালো কে তোমাকে আমার কাছে সে উত্তর দেওয়ার অবশ্য দরকার হলো না আমাদের বিস্মিত করে দরজা ঠেলে ঘরে ঢুকলো কমল কৃষ্ণ স্বয়ং এবং সঙ্গে মহেশ। কালকের রাসভারী সেই দাম্ভিক মূর্তি আর নেই। আত্মপ্রত্যয় দেখলাম এক রাতের মধ্যেই

**[57:17] Speaker B:** সম্পূর্ণ উবে গেছে। মুখে চোখে ভীতি এবং আশঙ্কা ছাপিয়ে আরো গভীরতর ক্লান্তির ছাপ। কমলকৃষ্ণ ঘরে ঢুকে খানিক ইতস্তত করল। তারপর দুই হাত জোড় করে আমার দিকে তাকিয়ে বলল

**[57:34] Speaker A:** আমি আমি অত্যন্ত অপরাধী অনুতপ্ত পারলে ক্ষমা করুন কমলকৃষ্ণের আচরণের এই আমুল পরিবর্তনে মহেশের মুখে দেখলাম একটা পরিতৃপ্তির ভাব আসতে গিয়েও মিলিয়ে গেল ছোটবেলায় স্কুলে পড়েছিলাম কুলিঙ্গ বিজয়ের প্রচেষ্টায় সম্রাট অশোক নাকি এত ক্ষয়ক্ষতি ঘটিয়েছিলেন সেই জয় বিশেষ উপভোগ করতে পারেননি। মহেশও সেরকমই খানিকটা দমে গেল।

**[58:08] Speaker B:** কমল ঠাকুর মশাই নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। কিন্তু তোমাকে অন্তর থেকে বলতে হবে। কাল যে কথাগুলো বলেছো কোন আক্কেলে বললে বলতো। নিজে একবার ভেবে দেখেছো কি? তোমার বিশ্বাস নাই থাকতে পারে। তাই বলে ওভাবে কথা কে বলে? তবে ঠাকুর মশাই তো মানুষ ভালো উনি উনি একটা বিহিত করবেনই দেখো দেখো আমার মাথা ইদানিং ঠিক নেই বাড়ির অবস্থা সবই তো শুনেছেন আমি মহেশের কাছে শুনেছি আপনি সাব্যস্ত মানুষ বুঝবেন কালকের পর কিভাবে মুখ দেখাবো বুঝতে পারছিলাম না যা করেছি আপনার সঙ্গে তার কি আর ক্ষমা হয় কিন্তু কিন্তু বাড়িতে যা ঘটছে আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না সত্যিই আমার যুক্তি বুদ্ধির বাইরে আমার মেয়ে ছাড়া আমার যে আর কেউ নেই যদি যদি একবার ঠিক দয়া করে আসেন আমি চিরকাল আপনার গোলাম হয়ে থাকব এতদূর বলে কমলকৃষ্ণ হঠাৎ আবেগের বশে যা করল তার জন্য কেউই তৈরি ছিলাম এমনকি আমার মনে হলো কমলকৃষ্ণ নিজেও সম্পূর্ণ তৈরি ছিল না। সে আচমকা নিচু হয়ে আমার পা ধরতে গেল।

**[59:39] Speaker A:** দয়া করে একবারটি চলুন। একবারটি চলুন।

**[59:42] Speaker B:** কোন মতে হাহা করতে করতে ধরে তাকে পাশে বসালাম। অতি নাটকীয়তা আমার কখনোই পছন্দ নয়। কিন্তু পরিস্থিতির চাপে মানুষ যদি তার শেষ মর্যাদাটুকুও বিসর্জন দিতে চায় সেই অসহায়তাকে বড় করুণ লাগে। বললাম, আহা আপনি কিছু ভুল ভাবছিলেন না। কলকাতা শহরে ভেগধারী ভন্ডতন্ত্র ব্যবসায়ীর তো অভাব নেই। আমিই তো কত দেখেছি। আপনার কতটা সাহায্যে আসবো তা বলতে পারছি না। কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। যদি কাল কি হয়েছিল সেটা এবার একটু বলেন। আমার কন্ঠস্বরে খানিকটা সহানুভূতির ছোঁয়া পেয়ে কমলকৃষ্ণ নিজেকে একটু সামলে নিল।

**[1:00:27] Speaker A:** আমাকে আপনি বলবেন না। দয়া করে তুমিই বলুন।

**[1:00:31] Speaker B:** বেশ তাই বলব। কমলকৃষ্ণ তার বিবরণ শুরু করল।

**[1:00:36] Speaker A:** কাল সন্ধ্যার মুখে আপনারা যখন চলে গেলেন আমি অমিওর ঘরে গিয়েছিলাম। অমিওবালা আমার মেয়ের নাম শুনেছেন হয়তো বিছানার উপর বসেছি ভাবছি কি করব এমন সময় আপনি বললে বিশ্বাস করবেন না আমি ওর গলা একদম স্পষ্ট যেন শুনতে পেলাম

**[1:01:03] Speaker B:** আরে তুমি এম করছো কেন দাও না আরে দাও না ও নাও না না হলে কিন্তু আমি চলে যাব আমি খেলাম কিন্তু

**[1:01:15] Speaker A:** অমি অমিও মা আমার অমিও তুই এইতো এইতো এখানে আমি মা

**[1:01:36] Speaker A:** কোমল কৃষ্ণ দেখলাম গলা সংযত রাখার চেষ্টা করছে বটে কিন্তু পুকুরের স্থির র জলে শরতের বাতাস যেমন ছোট ছোট স্রোত তোলে সেরকম তার আওয়াজ কেঁপে কেঁপে যাচ্ছে প্রথমে প্রথমে ভেবেছিলাম আমিও ফিরে এসছে নিশ্চয়ই এতই কাছে আওয়াজ চমকে দাঁড়িয়ে উঠলাম স্বাভাবিক কি ভাববো আর আপনি ঠিক যেখানে বসে আছেন ধরুন অতদূর থেকেই গলা পাচ্ছি তারপর দেখলাম না কোথাও নেই কেউ এদিক ওদিক দৌড়ে গেলাম চারিদিক তন্ন তন্ন করে খুঁজে দেখলাম পালঙ্কের পেছনে আলমারির ওপাশে আলমারির ভেতরে কোথাও কিছুই পেলাম না ঘর থেকে বেরিয়ে দেখলাম চারদিক কিচ্ছু নেই

**[1:02:32] Speaker B:** আমি কিন্তু লুকিয়ে গেলাম আমাকে ধরতে আসো তো আমি এদিকে আমি এদিকে

**[1:02:41] Speaker A:** গলা কিন্তু তাও শুনতে পাচ্ছি মাঝে মাঝেই আবার দূরেও মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য যেরকম বাচ্চারা করে না

**[1:02:54] Speaker A:** যেন খেলছে যেন দৌড়াদৌড়ি করে খেলছে ইদানিং মা মারা যাবার পর থেকে ওকে খুশি হয়ে খেলতেও দেখিনি আর সে আরো আশ্চর্যের কথা যে মেয়ে গোজ মেরে পড়ে থাকতো দিনের পর দিন সে কোথায় খেলে বেড়াচ্ছে? আশ্চর্যের বিষয় কি জানেন? তারপর মনে হলো শব্দটা যেন আসছে দেওয়ালের ওপার থেকে। মানে দেওয়ালের ভেতর থেকেই ভাবতাম যদি না তা নিতান্তই অসম্ভব না হতো। পুরনো 40 ইঞ্চি দেওয়াল। সেকালের নিরেট গাতনিতে তো আর ফাঁকফোকর থাকতো না। আর ফাঁক থাকলেই বাকি। 10 বছরের মেয়ে কি লুকিয়ে থাকতে পারে নাকি? ভাবলাম পুরনো বাড়ি কোন গুপ্ত কঠুরি টুঠুরি ছিল হয়তো। আমার প্রপিতামহের আমল পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবসা বেশ বেশ রমরমা ছিল। বাড়িটা দেখে তো বুঝেইছেন। সেই সময় গোপনে সোনাদানা রাখার ব্যবস্থা কেউ যদি করে থাকে নিতান্ত অবাক হব না। ভাবলাম সেরকমই কিছু সেরকমই কিছু খুঁজে পেল নাকি আমিও। আপনি বিশ্বাস করবেন না ঠাকুর মশাই বোধহয় সারা বাড়ি খুড়ে ফেলেছি তারপর। ওরকম কোন গুপ্ত ঘর তো ছেড়েই দিন। একটা অজানা কুলুঙ্গি পর্যন্ত নেই কোথাও। দেয়াল সম্পূর্ণ নিরেক। সাবল মারলে সাবল বেকে যায়।

**[1:04:36] Speaker A:** এমন শক্ত। তাও তাও অনেকটা খসিয়ে দিয়েছি ঠাকুর মশাই। মেরে মেরে অনেকটা খসিয়ে দিয়েছি। কাল সারারাত পিটিয়ে পিটিয়ে মেয়ের ঘরের সমস্ত দেয়াল ভেঙে ফেলেছি। দাও তাও আমার মাকে খুঁজে পাইনি। দেখলাম কমল কৃষ্ণ নিজেকে আর সামলে রাখতে পারছে না। কান্নার একটা দমক তার ভেতর পাক খেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। প্রসঙ্গ ঘোরাতে পড়লাম। একবার যাওয়া যাক তাহলে তোমার বাড়ি এখনি।

**[1:05:21] Speaker A:** রাস্তায় একটু ধাতস্ত হয়েছে দেখে কমলকৃষ্ণকে জিজ্ঞাসা করলাম তোমার স্ত্রীর ব্যাপারটাও শুনেছিলাম মহেশের কাছ থেকে যতদূর শুনেছি ঝিতো তাকে চলে যেতে দেখেছে খুবই আশ্চর্য ঘটনা বটে তিনি এই যে বিশুচিকায় গত হয়েছিলেন তার ঠিক কতদিন হলো বছর দুয়ে ক্রিয়াকর্ম ঠিকঠাক হয়েছিল কমল কৃষ্ণ খানিক অদ্ভুতভাবে তাকালো আমার দিকে কি যেন বলতে গিয়েও সম্পূর্ণ না বলে সংক্ষেপে জবাব দিল দু বছর হবে এই আসছে ভাদ্রে ক্রিয়াকর্ম বলতে অস্বাভাবিক মৃত্যু তো আর বিশেষ জিজ্ঞাসা করলাম না স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গ নিশ্চয়ই সুখদ নয় তবু কমলকৃষ্ণ যেন কিছু লুকিয়ে যাচ্ছে এই বিশ্বাস আমার গেল না। অপঘাতি বা বলল কেন? সেটাও ঠিক ধরতে পারলাম না। তবে তখনো অবধি যা শুনেছিলাম তা যে কখনোই সম্পূর্ণ কাহিনী হতে পারে না সেই বিষয়ে আমার আরো বেশি নিশ্চিত লাগছিল। কমলকৃষ্ণের বাড়ির দিকে যেতে যেতে অনুভব করলাম একটা উৎকণ্ঠা বোধ করছি। যা ঠিক আমার স্বভাবচিত নয়। তোমরা তো জানোই জীবনে কম কঠিন পরিস্থিতির মধ্যে আমি পড়িনি। কিন্তু কোন কারণে এরকম বিচলিত যেন মনে হলো আগে লাগেনি কখনো। এসেই ছেলেবেলায় পরীক্ষার আগের অনিশ্চয়তার অনুভূতি। ভেবে দেখলাম যেহেতু কোন পরিচিত ধাঁচের মধ্যে ফেলতে পারছি না ঘটনাবৃত্তকে। এক্ষেত্রে

**[1:07:14] Speaker A:** আমার করণীয় কি তা সঠিক বুঝতে না পারাই এই অস্বস্তির কারণ। সময় খারাপ চলে যখন তখন গ্রহ শান্তির ব্যবস্থা করা যায়। উচাটনের প্রতিকার আছে। কিন্তু এরকম আশ্চর্য ঘটনা তো শুনিনি আগে। যদিও চেষ্টা করব। তার বেশি নিশ্চিত কোন প্রতিশ্রুতি এদের দিনই বটে। তাও কমলকৃষ্ণ আর মহেশ ভোরবেলা নিরুপায় হয়ে যখন ছুটে এসেছে আমারই কাছে সমাধান খুঁজে পাওয়ার কিছু দায়িত্ব তো আমার উপর বর্তায়। অথচ তারা জানে না আমারও তাদের মতই অজ্ঞান দশা। তবে সে কথা জানিয়ে তাদের ভর্ষার জায়গাটুকু কেড়েও নিতে পারি না। দেখলাম চিলের ঝাঁকের মত দিগন্তে পাক খাওয়া বিক্ষিপ্ত চিন্তাগুলোকে একটু গুছিয়ে এক জায়গায় করতে না পারলে কোন নকশা ফুটে উঠবে না। তবে বিন্দুগুলো জোড়ার বড় অন্তরায় হলো। কেউই যেন আমাকে ঠিক সবটা খুলে বলতে চাইছে না। কেন বলছে না সেটাও বুঝতে পারছি না। সবকিছুর শেষে যে প্রশ্ন বারবার ঘুরে আসছে মনের মধ্যে দেখলাম তা হলো কমলকৃষ্ণের বউয়ের ঠিক কি হয়েছিল? আর যদি দায়ী ঠিকই দেখে থাকে তাহলে কিসের আসক্তিতে তার আতিবাহিক শরীর?

**[1:08:49] Speaker A:** এখনো মুক্তি পেতে চায় না।

**[1:09:03] Speaker A:** কমলকৃষ্ণের বাড়ির সামনে মহেশের ফিটন থেকে আমরা যখন নামলাম তখন রাস্তাঘাটে লোকজন অনেকটাই বেড়ে গেছে। কাজের ঝিহেরা ফিটন থেকে বাকিদের সঙ্গে রক্তাম্বর পরিহিত ব্যক্তিকে নামতে দেখে কৌতুহলি হয়ে দাঁড়িয়ে পড়েছে আর বোঝার চেষ্টা করছে কি ব্যাপার।

**[1:09:26] Speaker A:** গোয়ালারা সাইকেলে চড়ে ঘন্টি বাজাতে বাজাতে ব্যস্ত হয়ে ইতস্থত ধেয়ে চলেছে।

**[1:09:34] Speaker B:** পাশের রাজেন মল্লিকের বাজার থেকে এক বাজার ফেরতা বাবু দেখলাম মুটের মাথায় ঝুড়ি করে মাল চাপিয়ে তাকে অকারণে বকতে বকতে যাচ্ছে।

**[1:09:46] Speaker A:** তার পাশে এক সার অনির্বচনীয় আনন্দে শালপাতা চিবচ্ছে। যার সেই রগর দেখছে। মোটকথা সব মিলিয়ে চারপাশের যেকোন আর একটা সকালের মত গতানুগতিক জীবনস্রোত। আন্দাজ করা অসম্ভব যে এই রাস্তারই ধারের এক বাড়িতে আশ্চর্য অতিপ্রাকৃত কোন ঘটনা ঘটে চলেছে। ওই সরুগলির এপার আর ওপার। যেন সম্পূর্ণ উন্নতই জগত। আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল। ওদেরকে বললাম, তোমরা ভেতরে যাও। আমি একটু বাইরে থেকে বাড়িটাকে দেখে পরে ঢুকছি। ওরা চলে যেতে একটা বিড়ি ধরালাম।

**[1:10:40] Speaker A:** বাড়িটা যে বেশ প্রকান্ড সেটা দেখলাম সামনের দিক থেকে অতটাও বোঝা যায় না। বহু জায়গায় মেরামতের দরকার হয়ে পড়েছে। শেষ রং আদৌ গত অর্ধশতাব্দীতে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। আমি দাঁড়িয়ে থাকাকালীনই দেখলাম সামনের দরজা দিয়ে মজুররা এসে কৃষক মালপত্র নিয়ে গেল। অর্থাৎ সামনের অংশ দাদা অমলকৃষ্ণ খানিকটা গোদাম হিসেবেও ব্যবহার করে। আশপাশটা ঘুরে দেখছিলাম। এমন সময় চোখে পড়লো কমলকৃষ্ণের কর্মচারী পায়ে হেঁটে ফিরছে। আমার ওখান থেকে ফেরার পথে স্বভাবতই ভিটনে বাবুদের সঙ্গে তার বসার সুযোগ হয়নি। আমি অবশ্য তার জন্যেই অপেক্ষা করছিলাম এতক্ষণ বাইরে। সে কাছে পৌঁছে আমাকে দেখতে পেলে একটু হেসে বললাম, কি হুলজলটাই হইছে কদিন মনটাই মিয়াই যায়। এ বাড়ির বিটি তারও যে কি হইলো? লোকটি কমলকৃষ্ণর পরিবারে বহুদিন যাবত রয়েছে। বোঝাই যায় বেশ অনুগত। সে যে বাড়ির কথা বাইরে বলতে চাইবে না তাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে কাজ হলো। বাড়িতে গতদিন কয়েকের উৎকণ্ঠায় সে দৃশ্যতই একটু সিটিয়েছিল। নিজের অঞ্চলের বাচন ভঙ্গির মধ্যে মায়ের আঁচলের মত

**[1:12:13] Speaker A:** আশ্রয় থাকে জানোতো সে আমার কথায় একটু যেন হালকা বোধ করল বলল

**[1:12:23] Speaker B:** ঠাকুর মশাইও বাকুড়ার আছেন বটে

**[1:12:26] Speaker A:** একটা বিড়ি ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম ঘর কোথায়

**[1:12:32] Speaker B:** একটা দিলামও কিছুতেই নিতে চায় না তারপর কুন্ঠার সঙ্গে বিড়িটা নিয়ে লুকিয়ে ফেলে বলল

**[1:12:43] Speaker A:** শালজুড়া ওই জামবেদিয়া থেকে রঙ্গনাথপুর যাওয়া রাস্তায় পড়ে

**[1:12:48] Speaker B:** কোন ছোট একটি গ্রাম জায়গাটা সম্পূর্ণ বুঝলাম না কিন্তু বললাম

**[1:12:57] Speaker A:** আরে এতো দেখছি আমার পাশের গায়ঘর আমার গা তো মালিয়াড়া রুদ্রপুর সেও নাম শোনেনি আর সম্ভবত দুটো গ্রাম একে অপর অপরের কাছেও নয় কিন্তু তাতে কি কিছুই এসে গেল না দূর থেকে এসে কলকাতার শহরে ভাষার সামনে নিজের গ্রাম্যতা ফাঁস হয়ে গিয়ে একবার না একবার অপদস্থ হতে হয়নি এরকম গ্রামের লোক কমই পাওয়া যাবে। তাই হঠাৎ সত্যিই নিজের গায়ের ভাষায় কেউ কথা বললে সেই পুরনো অস্বস্তিতে স্বস্তির প্রলেপ পড়ে। লোকটার নাম বাধন। 30 বছর কাজ করছে ঘোষেদের বাড়ি। এখনকার এই দুই ভাইয়ের বাবার আমল থেকে। বাড়ির দিকে তাকিয়ে এসে বলল,

**[1:13:48] Speaker B:** জইলে পুড়ে ঝাড়খার হয়ে গেল ঘরটা। ঠাকুর মোসাই দেইখে মনটা খারাপ হয়। এত ঠাকুর মোসাই আপনি এদের জন্য কিছু ঠিক করে দেন। এরা মানুষ কিন্তু ভালোই বোটে। ঠাকুর মোসাই। হ ওই বড় ভাইটা একটু ধরিও আজ তবে এ কাজ সে করবে লাই ছোট বাবু মানুষটার কথা ওরম খারাপ লন

**[1:14:15] Speaker A:** তাকে এবার চেপে ধরলাম বিহিত একটা তো করতেই চাই কিন্তু তার আগে বলতো বাবু বাধন তোমার মা ঠাকুরুন কিভাবে মারা গিয়েছিলেন বাড়ির ভৃত্তস্থানীয়দের কাছে যত খবর থাকে বাকিদের কাছে তার শিকিবাগও থাকে না কিন্তু অপরিচিত মানুষকে সেটা বলবে কেন? যাই হোক এক্ষেত্রে কাছাকাছি জায়গার লোক হওয়ায় কাজে দিল। সঙ্গে নৈতিকতার দিক থেকে তার কি কি অবশ্য কর্তব্য সেই সম্বন্ধে কিছু বাছাবাছা উপদেশ প্রয়োগ করায় সে অবিলম্বেই আমাকে সবটা বলে ফেলল। আমার অনুমান সত্যি। কমল কৃষ্ণের স্ত্রী কলেরায় মারা যাননি।

**[1:15:02] Speaker A:** সন্দেহ করেছিলাম বটে। কিন্তু আসল ঘটনা শুনে স্তম্ভিতই হলাম। তিনি করেছিলেন আত্মহত্যা।

**[1:15:16] Speaker A:** অমল কৃষ্ণ আর কমল কৃষ্ণের কোনদিনই সদ্ভাব ছিল না। বড় ভাই বৈষয়িক গোয়ার গোবিন্দ। ব্যবসায় মন আছে কিন্তু বুদ্ধি নেই। ছোটজন ব্যবসা নিয়ে উদাসীন। তবে নিজের ন্যাজ্য ভাগ নিয়ে নির্লিপ্ত নন। তার উপর সে আবার ভয়ানক কুতার্কিক আর বদমেজাজি। এরা দুজনে এদের বাবা যতদিন জীবিত ছিলেন ততদিন আপাতত সৌহাদ্য দেখিয়ে চলতো। যদিও সেটা যে সাময়িক তা আন্দাজ করে বাবা বাড়িটাকে কার্যত দুই ভাগ করে দিয়েছিলেন। কিন্তু দলিলপত্র বানিয়ে সম্পূর্ণ ভাগবাটোয়ারা করে ওঠার আগেই তিনি আচমকা সন্ন্যাস রোগে পরলোক গমন করলেন। প্রকৃত কোন সমাধান না হওয়ার ফলে বিরোধক্রমে বাড়লো। তারপর একে একে হাড়ি আলাদা হলো। এমনকি বাড়ির কাজের লোকেরাও ভাগাভাগি হয়ে যায় দুই মহলের মধ্যে। বাবুদের ঝগড়ার রেশে তারাও বিদানিং একে অপরকে রেয়াত করে না। বাড়ির ছিড়ি ছাদ দ্রুত পূর্তির দিকে যেতে থাকে। এরপর সংস্কার হয় না। কর্মচারীরাও হাল ছেড়ে দেয় একে একে। ঝাট পড়ে না। আবর্জনার স্তুপ জমা হতে থাকে অব্যবহরিত দিকগুলোয়। অমলকৃষ্ণের ব্যবসা আগেই খারাপ চলতো। এর মধ্যে উত্তরোত্তর ক্ষতি বাড়তে থাকে। তার মধ্যে দুই ভাইয়ের মধ্যেও বিরোধ। শেষে

**[1:16:50] Speaker A:** এইসব এমন জায়গায় পৌঁছলো যে দুই মহলের মধ্যে দরজাগুলো বন্ধ হয়ে গেল চিরতরে। বাস্তবিকই। পেছনের মহলে যাওয়ার রাস্তা স্বভাবতই আগে সামনের দিক দিয়েই ছিল। কিন্তু সৌহাদ্যের সময় কেটে যাওয়ায় এই বন্দোবস্তে বড় ভাইয়ের খানিক অনার্য সুবিধা হতে থাকে। ওই সুন্দরবনের দশ্যুদের যেমন যাতায়াতের পথ যার দখলে তার জোরজারি বেশি ছলে। অমলকৃষ্ণও এই সুযোগে দুর্বৃত্ত হয়ে উঠলো। কমল কৃষ্ণের দিকে কেউ ঢুকতে বেরোতে গেলেই ক্রমাগত খোটা দেওয়া দাঁড়ালো তার নিত্য অভ্যাস। এইসব কারণে কমলকৃষ্ণ জেলের বসে একদিন ঠিক করে বসে। পেছনের ঝি চাকরদের ব্যবহারের ছোট পথটাই তাদের যাতায়াতের মূল পথ হয়ে দাঁড়াবে। বললাম, সবই তো বুঝলাম। তোমার মা ঠাকরুনের ভূমিকা এখানে কি? এই উত্তরোত্তর স্ত্রী হারানো নাকি কমলকৃষ্ণের স্ত্রী মেনে নিতে পারেননি। তিনি ধীরে ধীরে নিরানন্দ হয়ে পড়েন। তবে বিশেষ করে সমস্যা ঘটে যখন একবার কুটুমবাড়ি থেকে হঠাৎ তার ভাইয়েরা এসে হাজির হয়। কমলকৃষ্ণের কুটুম পরিবার ফরিদগঞ্জ নামে পূর্ববঙ্গের কোন ক্ষুদ্র জমিদারীর জমিদার। দেশকালের হিসাবে জায়গাটির তাৎপর্য খুব বেশি না হওয়ায় তারা পাথুরিয়া ঘাটার কমলকৃষ্ণের আভিজাত্যকে নিজেদের চেয়ে খানিক উঁচু চোখেই দেখে এসেছিল এতদিন। ভাইয়েরা উচ্চ আদালতে কোন মামলার নিষ্পত্তির জন্যে আগে থেকে না জানিয়ে এই দিদির বাড়িতে বহুদিন পর হাজির হয়

**[1:18:35] Speaker A:** অপ্রত্যাশিতভাবে। এবং এই লক্ষ্মী ছাড়া অবস্থা দেখে দিদিকে নাকি এমন সব কথা বলে যাতে তিনি যথেষ্ট হ্যানস্থাবোধ করেন। তারা যতদিন থাকে বিশেষ করে নাকি বাড়িতে ঢোকার ওই সরুগলিটা নিয়ে প্রতিদিনই বিভিন্ন তীর্যজক মন্তব্য করতে ছাড়ে না। কমলকৃষ্ণের স্ত্রী তাদের সামনে এই অবস্থার পরিবর্তনকে তুচ্ছ হিসেবে দেখান বটে। কিন্তু জমিদারের মেয়ে কি সে যে কোথায় গিয়ে আঘাত করে তার ভেতরে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়। ভাইয়েরা চলে যাওয়ার পর এই মর্যাদা হারানোয় নাকি তিনি একেবারেই ভেঙে পড়েন। অবস্থার ফের দাগ কাটে তখনই যখন তা দেখা যায়। এভাবে অপদস্ত হয়ে তিনি এরপর বিছানা নেন কিছুদিনের জন্য। ডাক্তার বুদ্ধি আসে।

**[1:19:36] Speaker A:** এরপরের কাহিনী দুঃখেরই কোনদিনই আর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠতে পারেননি তিনি এই অপমান বোধের পর আগে বাড়ি থেকে গঙ্গাস্নানে যেতেন সেসব বন্ধ হয়ে গেল কারণ ওই গলি দিয়ে তিনি পারতপক্ষে কোথাও যাবেন না তা প্রায় নিশ্চিত করে ফেললেন। বাড়িতেই থাকতেন। এই সময় বাঁধন লক্ষ্য করেছিল কিছু কিছু পরিবর্তন।

**[1:20:05] Speaker B:** বাবুর সঙ্গে মা ঠাকুরুনের তো ঝগড়া লেগেই থাকতো। সে কি প্যাচাল বাবা আমি তো ঘরে ঢুকতাম না তাও বুঝতাম।

**[1:20:16] Speaker A:** তবে এই ঝগড়ার কারণ কি? সে তা সঠিক বলতে পারলো না। এসব পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার। তার এখতিয়ারের বাইরে যাই হোক এর পরের ঘটনা সংক্ষিপ্ত অন্তত বাধন যতদূর জানে কয়েক বছর এভাবেই কেটে যায় অশান্তির মধ্যে এরপর একদিন শোনা গেল মা ঠাকুরুন বাপের বাড়ি চলে গেছেন। এই ব্যাপারটাও বুঝলে রহস্যাবৃত। বাধন গেছিল বাবুর সঙ্গে কাজে। ফিরে এসে নাকি বাবু অনর্থ করেন। তবে বাধন যেহেতু অন্দর মহলে কমই ঢুকতো সে কানাঘুষতেই শুনেছিল বাকিটা। নিজের বাড়ির লোকেদের নাকি চিঠি পাঠিয়ে ডেকে এনেছিলেন মা ঠাকুর। কমল কৃষ্ণকে কিছুই না জানিয়ে। তাদের সঙ্গেই চলেও যান তিনি কাক পক্ষীটিও যাবার আগে বুঝতে পারেনি। বাবু যা রেগে গেছিলেন সে নাকি দেখার মত। এর কিছুদিন পরে শোনা যায় মা ঠাকুরুন কলেরায় মারা পড়েছেন। কিন্তু বাধন নিজেও এরপর গিয়েছিল বাবুর সঙ্গে ফরিদগঞ্জে। সে যা বিশাল বাড়ি কুটুমদের পাইক বরকনদাজ কি নেই। হাতিও দেখেছিল একটা। তবে নাকি ওদের নিজেদের নয় বাধন শুনেছে সেটাকে ভাড়া করে আনা হয়েছিল কোন কাজে। ওখানকার কর্মচারীদের কাছ থেকে বাধন জানতে পারে যে আসল খবর অন্য মেঘনার জলে ঝাপ দিয়ে মরেছেন

**[1:21:58] Speaker A:** মাঠটা দেহ নাকি খুঁজে পাওয়া যায়নি মেঘনা নদী কাছেই দেখতেও গিয়েছিল বাধন সে কি জল ওপার দেখা যায় না

**[1:22:14] Speaker B:** সি ওখানে খুঁজে পায় নাকি কেউ মাঠাকুনের লাশ চুকলে বলল ওই কিছু না হয় তো কুমিরেই টেনে নিয়ে যাবে মোহনা নাকি কাছে সেই জায়গার ওরকম বড় নদী হয় তা তো জানিই না ঠাকুর মোসাই সমুদ্র হইছে এক প্রকারের

**[1:22:33] Speaker A:** মেয়ে কি মায়ের খুব নেওটা ছিল

**[1:22:36] Speaker B:** নেওটা মানে ঠাকুর মোশাই মাকে ছাড়া কান্দাকাটি করে ভাসাইন দিল না

**[1:22:44] Speaker A:** গলি দিয়ে ঢুকতে গিয়ে আজ অনুভূতি টাকে বুঝতে পারলাম আগের দিনের থেকেও আরো খানিকটা বেশি গভীর হতাশার চোরাবালির মধ্যে তলিয়ে যাওয়া আবিষ্ট করা সর্বগ্রাসী সেই বিষন্নতা ভাবলাম এখন অন্তত জানি এর উৎস কি তবুও যেটা বুঝলাম না তা হলো এতটাই বা কেন এতই কি অবুঝ ছিলেন কমল কৃষ্ণের সহধর্মিনী অবস্থার ফের তো হয়েই থাকে কপালদোষে মানাও কঠিন তাই বলে আত্মঘাতী হবেন

**[1:23:33] Speaker A:** ভেতরে কমলকৃষ্ণ আর মহেশ মুছমান হয়ে বসেছিল অমিয় বালার ঘরে কমলকৃষ্ণকে একটা ফর্দ করে দিয়ে বললাম এই উপচারের জোগাড় করতে হবে কঠিন কিছু না সাধারণ পূজারী সামগ্রী আত্মার শান্তির জন্য একটা সস্তায়ন প্রক্রিয়া করা খুবই জরুরি। তারপর মহেশকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললাম, তোমার মেয়ের বন্ধু ছিল বলছিলে না উনিও কি বলব ঠাকুর মশাই আলাদা করা যেত না দুটিকে এক দেহ দুটি প্রাণ যেন। যদি কিছু মনে না করো মহেশ তার সঙ্গে একটু কথা বলা বড়ই জরুরি। ভেবেছিলাম মহেশ গাই বুই করবে। কিন্তু দেখলাম সে অরাজি হলো না। বরং বলল,

**[1:24:20] Speaker B:** সে কি কথা ঠাকুর মশায়? আপনি যা চাইবেন সে তো আমার শিরধার্য। আপনি বিচক্ষণ ব্যক্তি।

**[1:24:28] Speaker A:** মহেশের মেয়ের বয়স 10 ছুয়েছে। অমিওবালার সমবয়সী বলে সই পাতাতে সুবিধে হয়েছিল। এবং দুজনকে একরকম অভিন্ন হৃদয় বলা চলে। তার বাড়ির কাছারি ঘরে বসে অপেক্ষা করছিলাম। মহেশ বলল,

**[1:24:46] Speaker B:** ঠাকুর মশাই মেয়ের বিবাহের বয়স হতে চলল। এবার পাত্র দেখা শুরু করতে হবে।

**[1:24:54] Speaker A:** মহেশ বয়স তো এখন অল্পই। যা করবে ভেবে চিনতে করো। আজকাল দেখছো না বিয়ের বয়স আর আগের মতো নেই। দেখে শুনে ভালো পাত্র দেখে বিয়ে দিও পরে কখনো। গৌরীদানের প্রথা কোথায় আজকাল? তোমায় এসে তোমার পাথরে ঘাটার লোকজনই চেপে ধরবে বাল্য বয়সে বিবাহ দিলে। তবে দেখলাম মহেশ আমার অন্য কথা বিনা বাক্য ব্যয় মেনে নিলেও এ কথায় বিশেষ সায় দিতে পারলো না। এমন সময় মহেশের মেয়ে এসে ঘরে ঢুকলো।

**[1:25:28] Speaker B:** আয় মা আয় আয়।

**[1:25:30] Speaker A:** বাইরের অতিথি আশায় তাকে খানিক সাজিয়ে গুজিয়েই পাঠানো হয়েছে দেখলাম বাইরে। পাট ভাঙ্গা শাড়ি পড়িয়ে। এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাকে প্রণাম করে উঠে লজ্জা পেয়ে একটু দূরে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম মা তোমার নাম কি? লজ্জা পেও না। আমি তোমার বাবার বন্ধুই। মহেশ বলল,

**[1:25:56] Speaker B:** মা ঠাকুর মশাই আমার গুরু। কথা কও। আমি বলছি তো কোন ভয় নেই।

**[1:26:03] Speaker A:** অমিওবালার বন্ধুটির নাম হরি প্রিয়া। নাম শুনে মহেশের দিকে একবার আর চোখে তাকালাম। এককালে খনিদাসীর প্রতি গভীর অনুরাগেরই আরেক নিদর্শন তা বুঝতে বেগ পেতে হয় না। মহেশ দেখি চোখাচুখি করছে না। অন্যদিকে তাকিয়ে রয়েছে।

**[1:26:30] Speaker A:** হরিপ্রিয়া দেখলাম কথা বলতে হৃদস্ত করছে। বারবার মহেশের দিকে তাকাচ্ছে। বললাম মহেশ যদি কিছু মনে না করো তোমার মেয়ের সঙ্গে একটু নিভৃতে কথা বলতে পারি তোমার সামনে হয়তো অস্বশ্রী পাবে সইয়ের কথা বলতে মহেশ অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে গেল বললাম মা তুমি আমাকে কাকাবাবু বলে ডেকো তোমার বাবা আমার বন্ধুই এক প্রকারের এবার একটা কথা বলতো আমাকে তোমার বন্ধুর অমিওবালার কি কোন কষ্ট ছিল যা তোমাকে সে বলেছিল? আমাকে নির্ভয় বলতে পারো। দেখলাম হরিপ্রিয়া উসখুস করছে বটে যেন কিছু জানাতে চায়। তবু বলেও বলছে না। তুমি আমাকে যদি জানাও তাহলে হয়তো তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি। তুমি চাও তো সে ঘরে ফিরুক। তোমার সই না সে তুমি না চাইলে সে কি করে ফিরবে মা যদি চাও সে নাই ফিরুক তবে অবশ্য বলো না হরিপ্রিয়াকে এরকম বাঁকা পথে প্রশ্ন করায় সরল মিডিয়ার সংযম রক্ষা করতে পারলো না অঝরে কাঁদতে শুরু করল

**[1:28:02] Speaker B:** আমাকে আমাকেওতো তো কিছুই বলেনি গো। ওর মা তো বলেই ছিল ওকে নিয়ে যাবে। বলেই ছিল তো।

**[1:28:11] Speaker A:** এরকম কিছু শোনার প্রত্যাশা করিনি। বললাম নিয়ে যাবে বলেছিল। তুমি জানলে কি করে মা? তোমার সই তো বলছো তোমাকে নিজের মুখে কিছু বলেনি। দেখলাম মুখ লাল করে দাঁড়িয়ে আছে ওই প্রিয়া। কিছু একটা বলতে গিয়ে আবারো অস্বস্তিতে আটকে যাচ্ছে। বললাম তোমার কোন ভয় নেই মা। তুমি বললে তো অমিওবালারই মঙ্গল। আমাকে বলো কথা দিচ্ছি তোমাকে কেউ জানবে না।

**[1:28:52] Speaker B:** হরিপ্রিয়া আর একবারই তস্তত করল। তারপর বলল,

**[1:28:58] Speaker A:** চিঠিতে পড়েছি যে। কোন চিঠি

**[1:29:03] Speaker B:** অমি ওর মা ওকে নিখে গেল যে সেই চিঠি সে তো আমায় রাখতে দিয়েছিল পড়তে বলেনি গো আমি পড়েছিলম

**[1:29:15] Speaker A:** শেষ কথাগুলো নিচের দিকে তাকিয়ে অনুশোচনার সঙ্গে বলল হরিপ্রিয়া

**[1:29:22] Speaker B:** আমি বললাম আমাকে দেখাবে মা সেই চিঠি খুব দরকার যে এই প্রশ্নোত্তরের কঠোর পরীক্ষায় হরিপ্রিয়া এমনিতেই মৃয়মান হয়ে পড়েছিল। এর সঙ্গে গর্হিত অন্যায় স্বীকার করায় তীব্র ভৎসনার সমূহ সম্ভাবনায় হরিপ্রিয়া বোধহয় আশঙ্কিত হয়েছিল বেশখানিকটা। এখন এর থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় পেয়ে তার নিস্তেজ ভাবটা দেখলাম। সঙ্গে সঙ্গে খানিকটা কমে এল। সে মাথা নেড়ে বলল,

**[1:30:01] Speaker A:** হ্যাঁ কাকাবাবু আনছি এক্ষুনি আনছি। আপনি বসুন একটু।

**[1:30:07] Speaker B:** তার বয়সের স্বাভাবিক চঞ্চল গতিতে বাড়ির মধ্যে তক্ষণই ছুটে চলে গেল হরিপ্রিয়া। মহেশ বাইরেই অপেক্ষা করছিল। মেয়েকে চলে যেতে দেখে ঘরে ঢুকে বলল, কি বুঝলেন ঠাকুর মশায়? কি আশ্চর্য কথা। ও আবার এসবের কিছু জানে নাকি? আমি তো ভাবতেই পারছি না।

**[1:30:30] Speaker A:** তারপর সম্পূর্ণ অকারণেই আবার কপালে দুই হাত ভক্তি ভরে জোড়া করে বলল,

**[1:30:37] Speaker B:** কত কি যে জানিনা ঠাকুর মশাই আমরা কিছুই তো জানিনা। পরমাত্মার দয়ায় আপনি আছেন আমাদের কাছে। না হলে যে একেবারে অনাথ হয়ে যেতাম ঠাকুর মশাই।

**[1:30:50] Speaker A:** হরিপ্রিয়া ইতিমধ্যেই চিঠি নিয়ে এসেছে।

**[1:30:53] Speaker B:** এই যে চিঠিখানা। আমি খুলে পড়লাম। তারপর আবার বন্ধ করে রাখলাম। অনেক কিছু জলের মত স্বচ্ছ হয়ে আসছে এবার। মহেশের স্বভাবতই ভয়ানক কৌতুহল হয়েছিল। সে বলল

**[1:31:13] Speaker A:** ঠাকুর মশাই কি চিঠি ও কার নেকা? হরির কাছে এবার এলো কোত্থেকে?

**[1:31:19] Speaker B:** সাংসারিক চিঠি মহেশ। বৈষয়িক কথা কিছু লিখে গিয়েছিল অমিও পালার মা। অমিও রাখতে দিয়েছিল তোমার মেয়েকে। হরিপ্রিয়া এ বিষয়ে কিছুই জানে না। ওকে পড়তে বারণ করে দিয়েছে আমিও। তোমাকেও জানাতাম। কিন্তু এতে শুধুই গয়নাগাটির কথা লেখা রয়েছে। কোথায় কি রাখা রয়েছে সেইসব? তোমাকে বোধহয় বলাটা সমচিন হলো না। বুঝ না? যথেষ্ট কৌতুহল থাকা সত্ত্বেও মহেশ অগত্তা আর কিছু বলে উঠতে পারলো না। গয়নাগাটির হদিশ নিয়ে জানতে ইচ্ছে করলেও তা সত্যিই একান্তই ব্যক্তিগত ব্যাপার। চিঠির বিষয়বস্তুতে স্বাভাবিকভাবেই গয়নার হদিস ছিল না। সেটিকে সঙ্গে নিয়ে আমি চললাম কমলকৃষ্ণর বাড়ি।

**[1:32:11] Speaker B:** কমল কৃষ্ণ আমাকে দেখে বলল,

**[1:32:14] Speaker A:** ঠাকুর মশাই আপনার উপচার এসে যাবে এখনই। বাধনকে পাঠিয়েছি নতুন বাজারে ফর্দ দিয়ে। বেশ খানিক্ষণ হয়েও গেছে। অবশ্য আপনাকে জানানো বোধহয় আমার কর্তব্য। আমি পুজো আচ্চার ঘোর বিরোধী। আমাকে কিছু করতে বললে বিশ্বাস থেকে করতে পারবো না। যার কোন প্রমাণই নেই। এরকম কিছু করার এই বিপক্ষে আমি। যে কলেজে পড়াই সেখানকার যুক্তিবাদী সমিতিও আমার স্থাপন করা। আর যদি তারা আমাকে দেখতো তাহলে হতবাক হয়ে পড়তো। দুপুরের আলোয়ে কমলকৃষ্ণ দেখলাম আবার দুটানায় পড়ে গেছে। রাত্রি শেষের ছায়াচ্ছন্নতায় অনেক কিছুই বিশ্বাস করে মানুষ। যা দুপুর রোদে মনে হয় মিথ্যে ছিল বোধহয়। সবটাই ভ্রম তবে দৃষ্টির অবচছরের জগত না তো আক্কা করে অন্ধকারের না বললাম চিন্তা করো না তোমাকে কিছু করতে হবে না তারপর তার দিকে চিঠিটা বাড়িয়ে দিলাম কমলকৃষ্ণ প্রথমে কিছু বুঝতে পারেনি ভেবেছিল আরেকখানা ফর্দ বোধ হয় কানিকটা অন্যমনস্কভাবে হাতে নিয়ে ভাঁজ খুলে পড়তে শুরু করল। তারপর ধীরে ধীরে তার চোখ বিস্ফারিত হয়ে উঠলো। কমলকৃষ্ণের স্ত্রীর হাতের লেখা আঁকা বাঁকা। বয়ান আর লেখার ধরণ দেখে বোঝা যায় লেখার অভ্যাস কাজ চালানোর

**[1:34:03] Speaker A:** মত। সম্ভবত স্বামীকে কখনো চিঠি লিখতে হতে পারে। সম্পূর্ণই সেই উদ্দেশ্যে যতটুকু না শিখলে নয় ততটুকুই তিনি লিখেছেন কল্যাণী আসো আমিও বালা আমিও আমি তোমার মাতা কমলা সুন্দরী দাসী আজকে তোমাকে লিখছি কিছুটা বিপদে পড়ে কি করে তোমাকে বলবো বুঝতেই পারছিলাম না তাই ভাবলাম চিঠির দ্বারাই জানাই আমি তোমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী জানিবে নিজের যত্ন নিবে যখন আমি থাকবো না যদিও তুমি শিশু তাও নিশ্চয়ই কিছু কিছু বুঝিয়া থাকিবে তোমার পিতা প্রতিহিংসার আক্রোশে সর্বনাশ করিতে চলিয়াছেন। ঝগড়া করিয়াছিলেন আমার ভাসুর তোমার জ্যাটা মশাই এর সঙ্গে তাও ঠিক ছিল তিনি যখন মোকদ্দমা করিলেন তোমার পিতা বড় ব্যারিস্টার নিয়োগ করিয়াছেন নিজের অর্থাবস্থা বুলিয়া তাতে সংসারে টানাটানি পড়িয়া যাইতেছে তিনিও ছাড়িবেন না এমত অবস্থায় তাকে আমি হাতে নাতে ধরিয়াছি তোমার জন্য রক্ষিত গহনা চুরি করিতে যাইতেছিলেন। দুটি কানপাসা আগেই লইয়াছিলেন। আমি ভাবিয়াছিলাম গঙ্গাস্নানে পড়ে গিয়েছে হয়তো। তারপরে একটি সাত নড়ি হারো যখন হারাইলো তখন আমি অনর্থ করিলাম। তোমার পিতা স্বীকার করিলেন তিনি বন্ধক থেকে টাকা হইলেই লইয়া আসিবেন। কি প্রকারে আনিবেন তিনি তাহা জানেন

**[1:35:56] Speaker A:** না। এমতাবস্থায় আমি কিছুদিন সমস্ত গহনা নিজের কাছে রাখিতাম। আর কয়েকটি পড়েও থাকিতাম। লক্ষ্য করিয়াছো নিশ্চয়ই আমি এখন অন্য ঘরে শুইতেছি। আসলে গহনা আমি নিজের সইতে রাখি। রাতে দরজায় পাগল দিয়া শুই কিন্তু আর রাগিতে পারবো না মনে হইতেছে তোমার পিতা কিছু একটা পরিকল্পনা করছেন। আর আমাকে আর আগেই পলাইতে হইবে। তোমারই কথা ভেবে তোমায় এখন নিয়ে যাওয়া নিরাপদ নয়। তবে নির্ভয়ে রহিও। আমি তোমাকে লইয়া যাইবো। তোমার অলংকার আমি কাউকে নিতে দিব না। জানিবে তুমি আমার প্রাণের অধিক প্রিয়। আমাকে দেখিতে না পাইলে ভাবিও না কিন্তু আমি নেই। আমি আছি। আমি সবসময় তোমার সাথেই আছি। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী মাতা শ্রীমতী কমলা সুন্দরী দাসী

**[1:37:20] Speaker B:** চিঠিটা শেষ করে খানিক্ষণ স্তব্ধ হয়ে থেকে কমলকৃষ্ণ বলল

**[1:37:26] Speaker A:** এ চিঠি আপনি কি করে পেলেন

**[1:37:29] Speaker B:** সম্ভবত ফরিদগঞ্জ ফিরে যাওয়ার সময় অমিওবালার ঘরে রেখে গিয়েছিলেন তোমার সহধর্মী গয়নাকে নিয়েই গিয়েছিলেন সঙ্গে আপনি তো সবই জেনেছেন দেখছি। দয়া করে জানাবেন না কাউকে। এখানে কেউ জানে না। এই ঘটনা আমার জন্য খুব গৌরবের তো নয়। ফলে অন্য গল্প বলেছিলাম এসে। ফরিদগঞ্জ বহুদূর। সেখানকার খবর এখানে এসে পৌঁছায় না। হ্যাঁ। সোনাদানা কেন একটি কানাকড়িও ফেলে যায়নি কমলা। আমাকে পথে বসিয়ে দিয়ে গেছে। আমি বলেছিলাম সমস্ত মিটিয়ে দেব সময় এলেই। সে ওর ধৈর্যে কুললো কোথায়? অলংকার বোধহয় বেশিরভাগই ওমর পরিবারের দিক থেকেই এসেছিল। এসেছিল। তোমাদের দিকের গয়নাগুলো নিশ্চয়ই আগেই বিক্রি করে দিয়েছিলে। এই প্রশ্নের কমলকৃষ্ণ আর উত্তর দিল না। মৌনং সম্মতি লক্ষণম

**[1:38:43] Speaker B:** হাত বাড়িয়ে আরেকটা সিগারেট নিয়ে ধরালো তারানাথ আজ বাইরে যেন ঝড় জলেরও বিরাম নেই স্বল্প বিরতিতে শুনতে পেলাম এখনো সো করে তীব্র হাওয়া বইছে রাতে ঝড় জলের মধ্যে ছাতা ছাড়া বাড়ি ফিরবো কি করে এরকম একটা আশঙ্কাও হালকা দানা বাঁধতে শুরু করেছিল মনের কোণ তাকে একেবারেই প্রশ্রয় দিলাম না। তারানাথ আবার বলতে শুরু করল, আমি সামান্য গণৎকার। উচ্চমার্গের সাধুসঙ্গ করেছি কিছু। তবে ক্ষমতা যা অল্প পেয়েছিলাম একসময়। অতি ব্যবহারে যে কোন ছুরিতেই তো ধার কমে যায়। গ্রামাঞ্চলে যে সাধুরা পৌঁছাতেন তাদের মধ্যে শহরের বরং কম থাকতো। কলকাতায় এসে প্রথম ভালো করে বুঝতে শিখলাম আধ্যাত্মিকতা ও পেশা হতে পারে। আগে সত্যিই জানতাম না। এত বড় শহর আর তার কলকবজা দেখে প্রথমে মনে হলো এই যে আরো বিরাট এক যন্ত্র। শহরের মোহ অতি বড় শর্বত্যাগী কেউ সব ভুলিয়ে দেয়। আর এখানে কেউ চালটা কলাটা তো ভক্তি ভরে নিয়ে আসে না। কিছু না দিলে পরিবর্তে এখানে সামান্য খাদ্যটুকুও জোগাড় হয় না। ফলে প্রতিকার দেওয়া ছক বানানোর কাজ শুরু করলাম অল্প অল্প। আমার ঠাকুরদা

**[1:40:17] Speaker B:** সাধক প্রকৃতির মানুষ ছিলেন তো জানোই। তিনি বলতেন সাধু সঙ্গ করলেই তো সাধু হয় না। সাধু প্রথমে হতে হয় মনে। ঘোড়ার দলে নাম লেখালেই কি আর গাধা দৌড়?

**[1:40:38] Speaker B:** ঘটনার জড় যদিও ধীরে ধীরে খুলতে শুরু করেছিল। এর প্রতিকার কি? তা বলতে দ্বিধা নেই আমার কিছুমাত্র বোধগম্য হচ্ছিল না। কোনঠাও যে হচ্ছিল না তা নয়। কি করছি বা কি করা উচিত তাই যেখানে বুঝতে পারছি না অন্ধকারে সাঁতরে যাওয়ার মতোই শুধু করে যাচ্ছিলাম। তবে এটা বুঝতে পারছিলাম যে এদের আমার এই দ্বিধার কথা জানানো যাবে না। মানুষ যখন আর কিছু পায় না তখন অন্ধের জোষ্ঠীর মত শুধু আশায় পড়ে থাকে আঁকড়ে ধরার জন্য। কমলকৃষ্ণের মেয়ের ঘরে পুজোর সামগ্রী গোছাতে বসে ভাবলাম এই অত্যাশ্চর্য ঘটনার প্রতিকার আমার পরিচিত বরাকরের সেই সাধু হলে কিভাবে করতেন যদি কিছু মনে করে উঠতে পারি কিছুই আলাদা করে মনে পড়লো না নিজেকে ওর বাচিন মনে হতে লাগলো মনে হলো আমি এই মুহূর্তেই হোম করার বুঝি অধিকারী নই

**[1:41:50] Speaker B:** হোমের বেদিতে বালি দিয়ে তার চারপাশে ইট সাজাতে সাজাতে ভাবলাম যা হয়েছে বলে শুনেছি তা হয়ই বা কি করে জগতে স্থূল আর সূক্ষ জগৎ পরস্পরের সাথে একই বিন্দুতে বিরাজ করে বটে কিন্তু দুইয়ের গতি প্রকৃতি আচরণ সবই বিপরীত ধর্মী একে অপরের সঙ্গে সম্পৃক্ত হলেও একটি অন্যটিকে প্রতিস্থাপিত করতে পারে না। মেয়েটি তাহলে সত্যি কোথায় গেল? একটি মেয়ে তো স্থূলদেহে সত্যিই সূক্ষ জগতে প্রবেশ করতে পারবে না। অথচ জলজ্যান্ত অমিয়বালা। ঘর থেকে এভাবে উধাও হয়ে গেল। কমলকৃষ্ণের মেয়ের ঘরটা বড় হলেও পূজা করার বেদি আর হোমের কুন্ড তৈরি করতে বড় পালঙ্কটাকে একদিকে ঠেলে দেওয়া হয়েছে। ঘরে কমলকৃষ্ণ কাল সাবল দিয়ে যা ভানচুর চালিয়েছিল তার ফলে একগাদা আবর্জনা জড় হয়েছিল। এখন সেসব ঝাড় দিয়ে দরজার বাইরে একপাশে প্রায় করে রাখা হয়েছে। মেঝে আর দেওয়াল কমল কৃষ্ণের উত্তরোত্তর আঘাতে গুটি বসন্ত লাগা মুখের মত ক্ষতচিহ্ে ভরে আছে। কোথাও কোথাও ইট বেরিয়ে পড়েছে মাংসহীন করটির থেকে বেরিয়ে থাকা দাঁতের মত। একদিকে টেবিলের উপরে একটা বেলজিয়ান গ্লাসের পুরনো সাহেব ল্যাম্পও ভেঙে পড়ে আছে দেখলাম সম্ভবত কাল রাতেই এটাও ভেঙে ফেলেছে কমলকৃষ্ণ অসাবধানতায় নয়তো হতাশায় সেটা অবশ্য ফেলে দেওয়া হয়নি বোধহয়

**[1:43:37] Speaker B:** এই ভেবে যে দামি জিনিস আবার সারিয়ে ব্যবহার করা সম্ভব নৈবেদ্য বিল্লপত্র সাজালাম ঘি তিলজ জপ ভাত মেখে পিন্ড প্রস্তুত করলাম। এবার পূজো শুরু করব। তার আগে চারপাশে একবার তাকিয়ে দেখে নিলাম। বাড়িতে মানুষের সংখ্যা সত্যিই বড় বেশি নয়। পুজো আজ এর চেয়ে বেশি লোক সম্বলহীন গৃহস্থের বাড়িতেও হয়ে থাকে। সাধারণত। কমলকৃষ্ণ একটা বেতের চেয়ারের উপর মূ্যমান হয়ে বসে আছে ঘরের এক কোণে। তার গায়ে ভুতির উপর একটা সাদা রঙের জামা চাপানো। তার মুখ দেখে বুঝতে অসুবিধা হয় না এই পূজার্চনায় তার সায় নেই। অন্য কিছু আপাতত করার বাকি নেই বলেই রাজি হয়েছে। এবং এতে আদৌ যে কোন লাভ হবে তাই নিয়ে তার যথেষ্ট সংশয় রয়েছে। কমলকৃষ্ণের পাশে পায়ের ডানদিকে উবু হয়ে বসে আছে তার কর্মচারী বাধন। উদ্বেগে তার মুখ দেখলাম থমথম করছে। হাঁটু মুড়ে বসেছে অমিয়বালার দায়ী আমার কাছাকাছি। যাতে দরকার মত পুজোর জোগাড় হাতের কাছে এগিয়ে দিতে পারে। দরজার কাছে দেখলাম মহেশ। তার মেয়েকেও নিয়ে এসেছে। এখন সে শাড়ি বদলে ফেলেছে। এখন একটা লাল পেড়ে সাদা শাড়িতে তাকে

**[1:45:10] Speaker B:** যতটা বয়স তার চেয়ে বড়ই দেখাচ্ছে। সে দেখলাম বয়সচিত কৌতুহলের সঙ্গে ঘরের এদিক ওদিক তাকাচ্ছে। পালঙ্কের উপর দেখলাম এক মহিলা বসে। কে আগে তো দেখিনি। আন্দাজ করলাম মহেশের স্ত্রী হবেন। ওর বাড়িতে দেখা হয়নি। মহেশের প্রাচীনপন্থী হাবভাবের আঁচ দেখলাম এর উপরেও পড়েছে। ঘুমটার আড়ালে মুখ প্রায় দেখা যায় না। ঠিক। বিছানায় এভাবে বসাটা যদিও রীতির মধ্যে পড়ে না। হয়তো লাজুক বলে একটু দূরে বসেছেন। দেখলাম অমলকৃষ্ণের বাড়ির কেউ উপস্থিত নেই। আশ্চর্যই হলাম। ঝগড়ায় মানুষ স্বাভাবিক সৌজন্য ভুলে যায়। ওদের বাড়ির কেউ কি আসতে পারতো না?

**[1:46:10] Speaker B:** মেঝেতে ঘাগের কলম দিয়ে গঙ্গাজলের গুন্ডি টেনে মন্ত্র পড়লাম। তারপর মন্ত্রপুত জল প্রক্ষণ করলাম চারদিকে। ইষ্টনাম জপ করে গাত্রবন্ধন করে পূজার আসনে বসলাম। ঘোষেরা এককালের নবদ্বীপ থেকে এসে কলকাতায় ব্যবসা বসিয়েছিল। এরা গৌড়ীয় বৈষ্ণব। কুলদেবতা বিষ্ণুর হোমের জন্যে যজ্ঞ ডুমুরের ডাল জোগাড় করে এনেছিলাম আগেই সংকল্প করলাম তারপর ঘট স্থাপন করলাম পুজো অগ্রসর হচ্ছে এবার হোমাগ্নি জ্বালাবো চোখের কোণ দিয়ে লক্ষ্য করলাম কমলকৃষ্ণ উঠে কোথায় যেন হেঁটে চলে গেল ব্যস্ত হয়ে সমিদ সাজিয়ে জ্বালাতে জ্বালাতে আর চোখে দেখতে পাচ্ছিলাম খালি চেয়ারের পাশে বসে বাধন উসখুস করছে। ফিরে ফিরে পেছন দিকে তাকাচ্ছে। তারপর উঠে গেল। সম্ভবত তার বাবুর পেছনে কি চলছে ওখানে।

**[1:47:24] Speaker A:** পূর্ব অভিমুখ করে বসে বিষ্ণুর হোম করছি। ফলে ঘরের দরজা এখন আমার পেছন দিকে। মন্ত্র পড়ার মাঝে মাঝে চাপা গলায় শুনতে পাচ্ছি তাদের কিছু একটা আলোচনাও চলছে আমার পেছনে তবে একটু দূরে পূজা চলাকালীন অন্যদিকে মন দেওয়া এমনিতেই কঠিন তার উপর স্মৃতি থেকে মন্ত্র পড়ছি অন্যের বাক্যলাপ শোনার মত সুযোগ কোথায় মহেশ আর তার মেয়ে ওখানেই দাঁড়িয়েছিল আগে থেকে এখন নিশ্চয়ই কমলকৃষ্ণ উঠে গিয়েখান দাঁড়িয়েছে নিজেদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ব্যস্ত আলোচনা হচ্ছে খানিকটা বিরক্ত হলাম এই কি প্রকৃষ্ট সময় আলোচনা করার কি এমন জিনিস যা পরে বুঝে নেওয়া যায় না আবার কত হলো আমার খানিকটা হোক ঠিক এই মুহূর্তেই কি নিয়ে এত আলোচনা থাকতে পারে এদের এবার খেয়াল করলাম আমার পাশে বসার দায়ীও একটু ইদস্তত করছে সেও নিশ্চয়ই বোঝার চেষ্টা করছে পেছনে কি হচ্ছে। তারপর সেও উঠে গেল বাকিদের পেছন পেছন। তার দরজার বাইরে চলে যাওয়ার পায়ের শব্দ পেলাম। পূজা চাহম এসব বাচ্চাদের একটা সময় ক্লান্তিকর লাগে। সেটাই স্বাভাবিক। একটা আবছা পায়ের শব্দ খসখস করে আমার পেছনে হেঁটে

**[1:48:59] Speaker A:** বেড়াচ্ছে। শুনতে পেলাম ঘরের মধ্যে মহেশের মেয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। তার মানে একটু আশ্চর্যই লাগলো। এতগুলো লোক তো অন্তত এইটুকু আটকাতেই পারতো। এটা তো আর খেলাধুলা করবার সময় না। অবশ্য তারা হরিপিয়াকে আটকাবে কি? নিজেরাই তো কিসব আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পেছনে। একবার ভাবলাম ঘুরে সবাইকে একবার জোর গলায় বলি বাড়িতে একটা হোম চলছে তার মধ্যে এসব কি শুরু করেছে তারা? এই ঘরে জানলা নেই। শুধুমাত্র পেছনের ওই দরজা। হোমাগনির থেকে পাক খেয়ে ওঠা ঘি আর ডালপালা পোড়া ধোয়া বন্ধ করে দিচ্ছে ঘরটাকে। চোখ জ্বলছে খুলে রাখা কঠিন হচ্ছে আমারই দেখলাম অসুবিধা হচ্ছে ঠিকই বাচ্চাদের জন্য তো নিশ্চয়ই আরো কঠিন হকার নেই ওদের উপর রাগ করছি ধোয়ায় অসুবিধা হচ্ছে নিশ্চয়ই ওদের তবে হোম ছেড়ে অন্যদিকে মন দেওয়াও অনুচিত আবার পুজোর প্রকরণে ফিরলাম একাগ্র হয়ে অন্যান্য ভাবনা চিন্তা থেকে বিরত না থাকলে মন্ত্রচ্চারণের সুচিতা নষ্ট হয়।

**[1:50:23] Speaker A:** কিন্তু চোখের অগোচরে কিছু চলতে থাকলে মনের মধ্যে একটা অস্বস্তিও হতে থাকে। কিছু একটা নিয়ে সবাই কেন এরকম ব্যস্ত হয়ে পড়েছে? হঠাৎ সেটা আমাকে দেখলাম খুবই বিচলিত করছে। তার মধ্যে এবার যজ্ঞের আগুনেও বেশ গরম হয়ে উঠেছে ঘর। বিন্দু বিন্দু ঘাম আমার কপাল বেগ নামছে চোখে ঢুকে ঝাওয়া করছে ব্যবসা গরম এমনিতেই গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বাতাস আরদ্র হয়ে রয়েছে তার উপর আজ দিনের বেলা রোদ উঠে চিটে গরম সারাদিন তার মধ্যে হোমাগ্নির প্রজ্জ্বলন্ত শিখা ঘিয়ের ছোঁয়ায় লকলক করে উঠছে আমার সামনে উত্তরীয় দিয়ে চোখ মুছে আবার মন্ত্রে মন দেওয়ার চেষ্টা করলাম। না কিন্তু দেখলাম সেটা মোটেই সহজ নয়। এই গরমে উত্তরিয়ে লেগে থাকা কোমের ছাই চোখে গিয়ে গড়কড় করতে শুরু করল। শহীদটা বেশ সানছান করছে একটু বুঝতে পারলাম। তার মধ্যেই ডালপালার গাঠগুলো মাঝে মাঝে শব্দ করে পুড়ছে। ফট ফট ফট শ্মশানের চিতার মত দাঁত যজ্ঞের আগুনে এই যে অস্থির অনুভূতি তা শান্ত করা দরকার। না হলে শেষ করবো কি করে পুজো?

**[1:52:04] Speaker A:** তার আগেই জ্ঞান হারাবো তো। মনকে একাগ্র করার চেষ্টা করে মন্ত্র স্মরণ করলাম। ওম ভদ্রং কর্ণভিং শ্রীনম দেবা ও ভদ্রং কর্ণভিং শ্রীনম দেবা ভদ্রং পশমাভিরযত্রা

**[1:52:26] Speaker A:** ও ভদ্রং কর্ণভিং শ্রীনয়াম দেবা ভদ্রং পশমাভিরযত্রা

**[1:52:36] Speaker A:** কিন্তু আমার সমস্ত শরীর যেন অকসাব বিদ্রোহ করছে। আর সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে কোন অজানা উত্তেজনায়। এভাবে তাও কোন পথে চলল কিছুক্ষণ। আমি শুধু একটা কথাই ভাবছি যোগ্য শেষ করতে পারবো। তো হোমাগ্নিতে কয়েক মুঠো খই ছড়িয়ে দিয়ে অমিওবালার নাম গোত্র নিলাম। তস নাম স্মরণ মাত্রেন গতং লভন্তে তসনাম স্মরণ মাত্রেন গতংলভন্তে তস নাম স্মরণ মাত্রেন গতংলভন্তে

**[1:53:21] Speaker A:** ওমের প্রকরণী এই কিছু ফিরে পাওয়ার জন্য নৈবেদ্য অর্পণ করতে হয় দেবতার উদ্দেশ্যে বিনিময়ে যদি কাঙ্খিত ফল লাভ হয় শুকন খই আগুনে পড়ে দপ করে জ্বলে উঠলো। সেই মুহূর্তেই হঠাৎ শিউরে উঠে শুনতে পেলাম যেন একদমই সামনে দেওয়ালের ওপারেও নয় দূরে নয়। একদম আমার সামনেই একটি প্রবল কিশোরী খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে চলে গেল।

**[1:54:02] Speaker A:** এতই কাছে বোধ হলো আরেকটু হলে আমার গায়ে ধাক্কা লাগতো। আর তার যাওয়ার পরে বোধ হলো। তার পায়ে ধাক্কা লেগে কিছুটা হুমাগনি আর বালি ছিটকে পড়লো চারিদিকে। আমি এদিকে এতই ক্লান্ত মাথা ঝিমঝিম করছে চোখ বন্ধ হয়ে আসছে অবসাদে কেন সেটা বুঝতে পারছি না কি হচ্ছে তাও বুঝে উঠতে পারছি না ঘরের মধ্যে এক নিমিষে যেন অনেক কিছু বদলে গেছে চোখ কোন মতে খুলে সামনে কাউকে দেখতে পেলাম না বটে কিন্তু অখাত একটা হাওয়ার দমকে এবার আগুনের থেকে কিছুটা খই ডান দিকে উড়ে গেল।

**[1:54:59] Speaker A:** ওদিকের কোন শূন্যতাকে যেন তক্ষণই ভরিয়ে ফেলতে হবে। কিন্তু ওদিকে তো দেওয়াল। চমকে উঠে সেদিকে তাকিয়ে দেখি দমকা বাতাসে খইয়ের দানাগুলো খরশ্রোতা নদীতে ভরহীন নূড়ির মত অস্থির হয়ে যেদিকে যাচ্ছে সেখানে আর দেওয়াল নেই। চোখ কুচকে ভালো করে তাকিয়ে দেখলাম সেখানে একটা অলিন্দ। আর সেই অলিন্দের ওপারের রিক্ত নির্জন বায়ুশূন্যতাকে ভরাট করতে এই ঘর থেকে সো শব্দে বাতাস ওদিকে ছুটে চলেছে। তাহলে ঝি এরকমই কিছু দেখেছিল। ভাবলাম এ কি আমার মনের ভুল? আর কেউ কি দেখতে পাচ্ছে না এসব? গরমে ভুল দেখছি নাকি বাকিরা সব গেলই বা কোথায় কেউ খুব কাছে এসে দাঁড়ালে একটা তীব্র অস্বস্তির বোধ হয় জানোতো ঘাড়ের কাছে সেরকম একটা শিহরণ বোধ করে এক ঝটকায় মাথা ঘোরালাম ঘুরিয়েই ভয়ানক চমকে গেলাম ঘর খালি কেউ নেই শুধু একজন বাদে মহেশের বউ আমার ঠিক পিঠের কাছে বড়জোর এক হাত দূরে ঝুকে পড়ে এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। যাকে মহেশের বউ বলে ভুল করছিলাম এতক্ষণ। এখন সভয়ে দেখলাম এ অন্য কেউ কাল এখানে ঢুকেই সেই ক্ষণিকের বিভ্রমের মুহূর্তে যাকে দেখেছিলাম উঠনের ওপারে অবিকল সেই মানুষটাই যেন আমার

**[1:57:18] Speaker A:** দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মাথা থেকে ঘুমটা এখন খসে পড়েছে চোখগুলো ডাগর ডাগর অনায়াসে সুন্দরীয় বলা যেত মহিলাকে কিন্তু সেই চোখে একটা যেন গভীর আক্ষেপের ছাপ সেই চোখগুলোকে অকালে বুড়িয়ে দিয়েছে বহু বছর। আর সেই চোখে দেখলাম একটা আশ্চর্য কৌতুহলো যেন। মহিলার পরণে আট পৌড়ে করে পড়া লাল পাড়ার শাড়ি। আজ কোন কারণে স্বর্ণালঙ্কার একটিও দেখতে পেলাম না তার রঙ্গে। শুধু আমার স্তম্ভিত অবস্থায় এর সঙ্গে মিশেছে গভীর এক কৌতুক। আর তাকে ছাপিয়ে এক বেশ জমাট বাঁধা পিশাদ যেন চোখের কালো তারাকে আরো কালো করে দিয়েছে। মনে হলো কোন গভীর ইদারার মধ্যে তাকিয়েছি যার জল গভীর কালো। আর আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম সেই কালো ধীরে ধীরে তরল অন্ধকারের মত বাকি চোখের মধ্যে মিশে যাচ্ছে। দুধের মধ্যে এক ফোটা কালি ফেললে যেমন মুহূর্তে ছড়িয়ে যেতে থাকে। আমার শীর দাঁড়ার গোড়া থেকে অনুভব করলাম গাঢ় ভয়ের একটা হিমশীতল পরশ উঠে আসছে।

**[1:59:06] Speaker A:** আরো বুঝলাম দেহের ওপর সমস্ত নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলেছি। অনুভব করলাম আসন ছেড়ে উঠছি। আমার নিজের কোন ইচ্ছাই আর ইচ্ছা নয়। পূজা ছেড়ে এভাবে ওঠার রীতি নেই জানি কিন্তু আটকাতে পারলাম না নিজেকে।

**[1:59:38] Speaker A:** আমার সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ওই রহস্যময়ী নারী মূর্তি। তারপর ওই বাঁদিকের অলিন্দে তার পেছনে পা বাড়ালাম। অলিন্দর ওপারে পা দিয়ে দেখলাম এতো চেনা জায়গাই। কমলকৃষ্ণের বাড়িতে ঢোকার সেই তম বন্ধ করা গুলি। যার একদম শেষে এই বাড়িতেই ঢোকার দরজা। ওই ঘোরের মধ্যেই ভাবলাম ঠিকই তো অমিওবালার ঘরের এ পাশটাতেই তো ওই গলি হওয়ার কথা। তারপর যন্ত্রচালিতের মত এগিয়ে চললাম মুক্তির পেছনে।

**[2:00:27] Speaker A:** আমার নিজের কোন ইচ্ছে আমার শরীর শুনছে না। কৃতদাস তুল্য এক কলের পুতুলের মত তার দেখানো পথে আমি শুধুমাত্র এগিয়ে চলেছি। এ কি কমলা সুন্দরী? নাকি তার রূপ ধরা কোন বিষয় আছি তা বোঝার মত পরিস্থিতিতে আমি নেই ওদিকে কমল কৃষ্ণের বাড়ির দরজা খোলা ঢুকে গেলাম মূর্তির পেছন পেছন ভেতরে অবিকল কাল যেরকম দেখেছিলাম ওই কয়েক মুহূর্তের বিভ্রান্তিতে সেরকমই দৃশ্য আমি যেন কোন ছাপাই ছবি দেখছি সচিত্র বই খুলে ব্যস্ত জীবনের প্রতিচ্ছবি সময়টা সকালের একটু পর পর মেড়মড়ে আলো আমাকে যদিও কেউ দেখতে পাচ্ছে না বা পাচ্ছে কিন্তু এখনো দেখছে না যেন কোন বিষাদের যাত্রাপালা দেখতে ঢুকেছি অভিনেতারা জানে আমি আছি কিন্তু তারা আমার দিকে তাকিয়ে অভিনয় করলে যাত্রার বিভ্রম কেটে যাবে ঝি বসে মাছ কুটছে

**[2:02:04] Speaker B:** কালকের মতই তাকে নির্দেশ দিতে দিতে আমার দিকে চোখ তুলে তাকালো কমলা সুন্দরী উঠনের ওপার থেকেও দেখতে পেলাম বিষাদের কালো ছায়া এখন বেড়ালের চোখের মত তার সমস্ত চোখকে গ্রস্ত করে ফেলেছে। আমার দিক থেকে চোখ না সরিয়েই ঝিকে কি একটা বলল। তারপর পাশের একটা ঘরের দিকে এগিয়ে গেল।

**[2:02:39] Speaker B:** ঘরের দরজাটা আলাদা করে চেনা যায়। কোন বিশেষ কারণে এই দরজার রং লাল। সুদৃশ্যই বলা চলে। দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে একবার ফিরে মুহূর্তকালের জন্য তাকিয়ে ঘরে ঢুকে গেল কমলা সুন্দরী।

**[2:03:05] Speaker B:** কিছু বলার চেষ্টা করলো কিনা বুঝলাম না বা আমাকে এখানে আনার কারণটাই বা কি বোঝার সময়ও নেই কারণ ইতিমধ্যেই ত্রস্ত হয়ে লক্ষ্য করলাম যাত্রাপালার ওই নটেরা যারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল এতক্ষণ তারা সেসব ছেড়ে অকশন আমার দিকে তাকিয়েছে এতক্ষণ খন মনে পড়েনি তারা আর যাই হোক জীবিত জগতের অধিবাসী নয় হয়তো এই বাড়িরই বহু যুগের মুক্তিভ্রষ্ট আত্মা এই পালার অভিনেতা তাদের মুখ চোখ এখন বিকৃত হয়ে উঠছে আক্রোশে সূক্ষ জগতে প্রবেশাধিকার ছাড়া ঢুকে পড়া স্থূল জগতের অধিবাসীকে যেন তারা আর কিছুতেই সহ্য করতে পারছে না। ওই পালা এতক্ষণ আমি দেখছিলাম দর্শক হয়ে। হঠাৎ আমিও তার নোট হয়ে উঠেছি। আর আমাকে এক্ষুনি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া খুবই প্রয়োজন। ত্রস্ত হয়ে দেখলাম যে যার কাজ ফেলে উঠে দাঁড়িয়েছে। তারপর ধীরে ধীরে এগচ্ছে। আর বুঝতে পারলাম আসছে আমার দিকে। এতক্ষণ জলত শক্তিহীন জড়পদার্থের মত দাঁড়িয়েছিলাম। নিজের দেহের উপর নিয়ন্ত্রণ ছিল না। ভুলেও গেছিলাম নড়ার চেষ্টা করার কথা। হঠাৎ বুঝতে পারলাম সেই অসারতা কেটে গেছে। চোখিতে ঘুরে দ্রুত এগিয়ে গেলাম দরজার দিকে।

**[2:04:51] Speaker B:** মন বলছে দৌড়ে পালাই। কিন্তু মনে হলো সেই তারা দেখলে ওই অশরীরী আত্মারা আমার ভয়কে বোধহয় বুঝে ফেলবে। এখনো ছুটছে না তখন উৎসাহ পেয়ে ছুটে আসবে। আর যাই হোক আমার ভয় ওদের কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। দরজা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই অনুভব করলাম তারা অনেকটা কাছে এগিয়ে এসেছে। আমার ঘাড়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে।

**[2:05:27] Speaker B:** বুকের মধ্যে কামারের হাপড়ের মত পাড় পড়ছে। অতৃপ্ত আত্মার দল এদিকে আমাকে একবার যেন অন্তত ছুতে চায়। একবার ছুলেই তারা আমাকে টেনে নিতে পারবে ওই বিষন্ন চিরবোধুলির জগতে। আর সেই জন্যে তারা এবার এগিয়ে আসছে দ্রুততর গতিতে। আমাকে বেরোতে দেওয়া যাবে না কোন অবস্থাতেই। আবার সেই বিষাদ মাখাগুলি কোন মতে এগিয়ে চলেছি এবার যেন আগের থেকেও শুরু হয়ে এসেছে রাস্তা আরো যেন দীর্ঘতর হয়েছে ফুরোতে চাইছে না চারিদিক থেকে দেখতে দেখতে চেপে ধরছে আরো বেশি করে এই রাস্তাও বুঝি বন্ধ হয়ে যাচ্ছে এবার সোজা হয়ে হা যায় না আর কাত হয়ে বেরতে থাকলাম দ্রুত বেরোতে হবে না হলে আর বেরনো যাবে না আমাকে সূক্ষ জগতের অধিবাসীরা স্থূল জগতে আর ফিরতে দিতে চায় না আমি নিশ্চিত

**[2:07:01] Speaker B:** স্লেটের ওপর চক পেন্সিল ঘসার মত একটা আওয়াজ শুনলাম পেছনে অস্বস্তি রকমের কাছে

**[2:07:13] Speaker B:** করে শব্দ গা শিরশিষের করে ওঠে শুনলে তোমাদের হয় কিনা জানিনা শব্দটা তীঘ্ন হয়ে সুচের মত মত ঢুকে যায় কানের ভেতরে অনেকটা সেরকমই আর সেই শব্দ ঠিক আমার পেছনে যেন দেওয়ালের চোখ গানের উপর লম্বা কোন নোখের ঘসায় রংবালি মসলা খসে পড়ছে

**[2:07:49] Speaker B:** উপর দুই হাত বাড়িয়ে লাফিয়ে পড়ার আগের মুহূর্তে কারোর আঙ্গুল খসে যাচ্ছে পুরনো বাড়ির দেওয়ালে তার বাঁকানো নোখের নিচে বালি চুমকাম ঢুকে ঢুকে যাচ্ছে

**[2:08:11] Speaker B:** আর স্থির থাকতে পারলাম না দৌড়লাম যতটা দৌড়ানো যায় আর কি ওরকম চেপে আসা মধ্যর মধ্যে

**[2:08:23] Speaker B:** তোমরা তোরা কখনো খুব ভয় পেয়েছো। ভয় যখন আসে সবকিছু অবশ করে জোয়ারের জলের মত শরীরে ঢুকে শরীরকে আদ্র করে দেয়। মনে হয় নিশ্চল হয়ে পড়ি। যদি এভাবেই সবের শেষ হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রামে নদী সাঁত্রে পেরতাম। স্রোতের টান তো আক্কা করিনি কখনো। কিন্তু ভরা কোটালে গঙ্গা দেখেছো কখনো। সে অন্য জিনিস জোয়ারের জলচ্ছাস কোথায় লাগে তার কাছে জানোতো জলের তোড় যখন ওভাবে টানে একটা সময় ক্লান্ত হয়ে পড়বেই মনে হবে কি লাভ আর রুখে দাঁড়ানোই যায় জুঝে নেওয়াই যায় সমস্ত প্রতিকূলতার সঙ্গে কিন্তু তাও মনে মনে হয় ছেড়েই দি অবসাদের থাবা চেপে ধরে মনকে বেড়ালের থাবায় পড়াই দূরের মত মনে হয় এই অসম যুদ্ধ চালিয়ে লাভ নেই ছেড়ে দেওয়ার মত উপসম আর কিসে একবার ছেড়ে দিলেই তো শেষ আর ক্লান্তি নেই তারপর গভীর ঘুম শুধুই নিবিড় শান্তি দুপাশের সংকীর্ণ হওয়া দেওয়াল চেপে বসছে গায়ের উপর এতটা তো ছিল না দুই পৃথিবীর মধ্যের এই পথ বন্ধ হওয়ার মুখে যদিও ওই অলিন্দ দেখা যাচ্ছে

**[2:10:33] Speaker B:** সামনেই আরেকটু এগলেই ওপার অমিওবালার ঘর পরিচিত পাথুরিয়া ঘাটার দৈনন্দিন জগত তবু সে বহু বহু দূর মাঝে অলিন্দের অল্পই কয়েক হাত দূরত্ব বাকি অথচ কয়েক হাতের থেকে যেন বহু ক্রস পথ সহজে যাওয়া যায় আরো আতঙ্কিত হয়ে দেখলাম আলো কমে আসছে দ্রুত ওই অলিন্দের বাতাসে যেন অশুভ কোন অস্তিত্ব কোন বিষাদ সিন্ধু মন্ধন করে তুলে আনা কালো জল ঢেলে সমস্ত আলো নিভিয়ে দিচ্ছে তাও উঠতে চাইছে না আর চেপে বসে যাচ্ছে মেঝের সঙ্গে আলস্যের পর্বত প্রমাণ ধারে মনে হলো ছেড়েই দিব বরং কি হবে এই যুদ্ধ চালিয়ে জোয়ারের জলে নিজেকে ভাসিয়ে দিলে যেখানেই হোক কোথাও তো নিয়ে গিয়ে ফেলবেই কিন্তু স্রোতের টানের বিপরীতে আর সাতরাতে পারবো না

**[2:11:56] Speaker B:** কিন্তু জীবনের প্রতি আমার আকর্ষণও প্রবল বুঝলেন ওই মুহূর্তেই এটাও মনে মনে হলো যে আর একটা ভরে ঘাসের উপর পড়ে থাকা শিশিরের বিন্দু দেখতে পাবো না। আর ব্রাহ্ম মুহূর্ত আমার বড় প্রিয় জানো। সূর্য উঠতে তখন প্রতিদিন দেখতাম ভোরের শুনশান ঘাটে বসে। সে সব দেখবো না আর কোনদিন অবসাদ কাটিয়ে বড় মুহূর্তে দ্বিগুন জোরে কোন রকমে এক লাফ দিয়ে পৌঁছালাম অময়বালার ঘরের ওই অলিন্দের মুখে। আর তারপর কোন মতে ঘরের ভেতরে দ্বিতীয় লাফে ঢুকেই অজ্ঞান হয়ে গেলাম। শুধু হুস হারানোর আগে একবার পেছনে তাকিয়ে দেখলাম কোথায় দরজা কোথায় অলিন্দ মিরের দেওয়াল শুধু তাতে কালকে সাবল দিয়ে ঠোকার দগদগে ক্ষতচিহ্ন তার উপর হোমা নিস্তি শিকার ঠেকে পড়ে ঠাকুর মশাই ও ঠাকুর মশাই কি হল শরীরিক ঠিক আছে তো

**[2:13:26] Speaker A:** সমবেদ ফিরলো মহেশের গলার আওয়াজে চোখ খুলে দেখি উদ্বিগ্ন হয়ে আমার উপরেই অনেকগুলো মুখ ঝুকে রয়েছে কমলকৃষ্ণ বলল সকাল থেকে বড্ড খাটুনি গেছে ঠাকুর মশায়ের তার উপরে এত ধোয়া খাননিও বোধহয় কিছু পূজো করবেন বলে কি কি হয়েছিল তোমরা কোথায় এসছিলে

**[2:13:53] Speaker B:** কোথায় যাব আগে আপনার পিছনেই তো ছিলম আগেই বুঝেছি শরীরটা ঠিক যাচ্ছে না আপনার পেছনে না থাকলে আজ ধরতে পারতাম আপনাকে

**[2:14:02] Speaker A:** এখানেই ছিলে

**[2:14:04] Speaker B:** আগে আপনার পিছনেই তো আগেই বুঝেছি শরীরটা ঠিক যাচ্ছে না আপনার

**[2:14:10] Speaker A:** কতক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছিলাম

**[2:14:13] Speaker B:** কত আবার এক্ষুনি তো আপনি তো সমবিত সঙ্গে সঙ্গেই ফিরে পেলেন উঠে বসুন এইবার উঠে বসুন দেখি এই বস ধীরে ধীরে উঠে বসলাম। সবাই বলল পুজো এখন মূলতুবি রাখুন। তাদের আপত্তি শুনলাম না। পুজো শেষ করলাম। কমলা সুন্দরীর নামে পিন্ড দিয়ে যখন অবশেষে উঠলাম তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে অনেকটা। কমল কৃষ্ণের মুখে চোখে দেখলাম বেশ ক্লান্তির ছাদ। তার থেকেও বেশি বোধহয় বিতৃষ্ণার আভাস। পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই কিছু একটা আশ্চর্য রকমের হবে আশা করে বসেছিল সে। নাস্তিকদের বিশ্বাস ফেরানোর দায় নিয়ে যেন বিশ্বজগৎ ভেলকিবাজি দেখাতে বসে আছে। ভোজবাজি না দেখলেই ভাববে প্রক্রিয়াটি সম্পূর্ণই বিফলে গিয়েছে। কমলকৃষ্ণেরও যে সেরকম একটা ধারণা দৃঢ় হয়েছে তার হাবে ভাবে পরিষ্কার বুঝতে পারলাম। এবার আমি গেলেই যে সে খুশি হয় সে ব্যাপারটা ওখানে ব্যবহারে বুঝিয়ে দিল। মনে হলো আমার আন্দাজ নির্ভুল প্রমাণ করে দরজার দিকে যেতে যেতে এরপর কমলকৃষ্ণ বাধনকে ডেকে বলল

**[2:15:44] Speaker A:** ঠাকুর মশায়ের হয়ে গেলে জায়গাটা একটু গুছিয়ে ফেলিস আমি একটু ঘরে যাচ্ছি

**[2:15:49] Speaker B:** কিন্তু কমলকৃষ্ণের এখন গেলে চলবে না তাকে খানিক সচকিত করেই তার পথ আটকে দাঁড়ালাম আরেকটা কাজ বাকি আছে কমলকৃষ্ণ অনেকটাইধ ধৈর্য ধরলে আরেকটুও ধরো।

**[2:16:08] Speaker B:** ঘরের বাইরেই দরজায় হেলান দিয়ে সেই সাবলটা রাখা ছিল। যা দিয়ে কাল ঘরবাড়ি তচনচ করা হয়েছে। সেটা তুলে বাধনকে একটা লন্ঠন নিয়ে আসতে বলে উঠন পেরিয়ে ওদিকটায় গেলাম। আমার পেছনে বাকি সবাই দেখি আসছে। কমলকৃষ্ণ খানিক অবাক হয়ে বলল,

**[2:16:34] Speaker A:** কোথায় যাচ্ছেন ঠাকুর মশাই? ওইদিকটা তো কিছুদিন ব্যবহারই নেই। কমলা সুন্দরী গৃহ ছেড়ে যাওয়ার আগে শেষ যে ঘরে থাকতেন কিছুদিন সেখানে। কমল কৃষ্ণের দেখলাম অবাক হওয়ারও শক্তি বিশেষ বাকি নেই। শুধু বলল, সে তো বহুদিন তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ওইদিকটা তো আমরা যাই না পারতপক্ষে। চাবিটাবিও নেই। এতদূর বলে আমার হাতের সাবলের দিকে চোখ পড়তে আর কিছু বলল না। সত্যিই এদিকটায় ঝাট পড়ে না বহুকাল। কড়িবর্গা একটা ভেঙে পড়েছে সামনে। পুরনো দিনের শিশুকাঠের কড়িবর্গা। নিতান্ত অযত্ন না হলে সে খসে পড়ার কথা নয়। সেটাকে সন্তর্পণে পেরলাম। পায়রাগুলো শুয়ে পড়েছিল বোধহয়। অনেকগুলো মানুষের আচঙ্কা আগমনে আর অসময় লন্ঠনের আলো পড়ায় তারা জেগে উঠে বকম বকম করতে লাগলো। দু একটা পাখা ঝাপটে উড়েও গেল মাথার উপর দিয়ে। আমি দৃঢ় পদক্ষেপে গিয়ে দাঁড়ালাম সেই দরজার সামনে যেখানে একটু আগে কমলা সুন্দরী ঢুকে গেছে। এককালের লাল দরজার থেকে চটলা উঠে উঠে এখন তার রং বহু বর্ণ হয়ে উঠেছে। তাও বোঝা যায় সৌখীন কোন মানুষের পরিকল্পনা ছিল এককালেই দরজার পেছনে। এখানেই দাঁড়িয়ে কিছু যে বলতে চেয়েছিল সে আমাকে

**[2:18:14] Speaker A:** তা আমার দৃঢ় বিশ্বাস। দরজাটা দুই কড়ার মধ্যে দিয়ে আষ্টে পৃষ্ঠে শেকল জড়ানো। একটা ভারী তালা ঝুলছে।

**[2:18:30] Speaker A:** সাবলের ঘায় অবশ্য ভাঙতে বেশি সময় লাগলো না। এদিকটায় বৃষ্টির জল পড়ে নিয়মিত। আর তেল না পড়ায় ঝুরঝুরেই হয়েছিল তালার ভেতরের কলকবজা। সশব্দে একেবারে শেকল শুদ্ধ মাটিতে খসে পড়ে গেল। ঠেলে দরজা খুললাম।

**[2:18:56] Speaker A:** আবছা অন্ধকারে একটা পালঙ্ক। তার উপর যেন কেউ শুয়ে আছে। ভয়ে কেউ ঘরে ঢুকতে চাইছে না। বাধনের হাত থেকে লন্ঠনটা নিয়ে মাথার উপর তুলে ঘরে ঢুকে দেখলাম ধুলি ধুষরিত ঘরের ঠিক মাঝখানে বড় একটা পালঙ্ক আর সেই পালঙ্কের ওপর গভীর নিদ্রায় রয়েছে অমিয় ভালা শুধু তাই নয় তার গায়ে জড়ানো থরে থরে বহুমূল্য জড়োয়া গহেনা পেছনে কাঁপা কাঁপা গলায় কমল কৃষ্ণের কন্ঠস্বর শুনলাম কে এ তো হতেই পারে না এ কি এতো অসম্ভব এ অসম্ভব মা

**[2:20:10] Speaker A:** তারানাথ তার গল্প শেষ করল। ঘরের মধ্যে কোন শব্দ নেই। বাইরের সো শশো শব্দটা থেমে গেছে। এখন রাস্তার দুপাশের বাড়িগুলোর ছাদ থেকে জলের উপর জল পড়ার ঝরঝর শব্দ পাওয়া যাচ্ছে। শুধু ঘরের মধ্যে চাপ ধরা নিস্তব্ধতা কাটানোর জন্য জিজ্ঞেস করলাম। তারপর তারপর আর কি আচ্ছন্ন ভাব কাটিয়ে উঠে দেখা গেল অমিয়বালার গত দুদিনের কথা কিছুই মনে নেই কোথায় ছিল কার সঙ্গে ছিল কিছুই বলতে পারলো না তবে পরে এসেছিল একবার কমলকৃষ্ণ মেয়েকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে প্রণাম করে বলল মেয়ে কোন অজ্ঞাত কারণে আগে বড়ই মনমরা হয়ে থাকতো ইদানেই নাকি সেসব সেরে গেছে সবলংকারী যে অমিওবালার গায়ে পাওয়া গেল শুধু তাই না যে গয়না কটা কমলকৃষ্ণ বিক্রি করে দিয়ে এসেছিল দেখা গেল সেগুলো কোন জাদু বলে তার গায়েই ফিরে এসেছে শেষ পর্যন্ত কথা রেখেছিল কমলা সুন্দরী মেঘে রক্ষা করেছিল আড়াল থেকে কিশোরী বলল আচ্ছা ওই যে বললেন ওই একই বিন্দুতে স্থূল আর সূক্ষদেহ না কি যেন যেন একই সঙ্গে বিরাজ করলেও একে অপরকে প্রতিস্থাপন না কি একটা যেন করতে

**[2:21:37] Speaker A:** পারে সেটা আবার কি ব্যাপার

**[2:21:39] Speaker B:** কোনটা বলছো ওই যে স্থূলদেহ সূক্ষম জগতে বিরাজ করায় যে বিভিন্ন অন্তরায় সেই ব্যাপারটা যেটা বলছিলাম ওইটা বলছো কি

**[2:21:48] Speaker A:** ভাবছিলাম এখন আর এই তত্ত্বকথায় যাওয়ার কি প্রয়োজন বৃষ্টিও কমেছে এবার বেরনো যাক কিশোরী সোৎসাহে তাও বলল হ্যা হ্যা ওটাই বোধয় বলছি

**[2:21:59] Speaker B:** ওসব গুহ ব্যাপার তোমার না জানলেও জগ জগতের বিশেষ ক্ষতি নেই কিশোরী বাজে প্রশ্ন না করে বরং যাওয়ার আগে একটা সিগারেট রেখে যাও বৃষ্টি ধরে এসেছে তা বটে আসুন

**[2:22:19] Speaker A:** সানডে সাসপেন্সে শুনছিলেন কলকাতায় তারানাথ প্রথম পর্ব রচনা তৃণাঙ্কুর বন্দোপাধ্যায় তারানাথের ভূমিকায় অনির্বান ভট্টাচার্য কিশোরী অগ্নি কমলা সুন্দরী অয়ন্তিকা কমলকৃষ্ণ অংশুমান পাল মহেশ্বর অর্ঘ বসু কর্মচারী সাক্ষ্য রায় ঝি মৌমিতা বসু অমিয়বালা প্রিথাদাস হরিপ্রিয়া সাজবাতি দাস বরাকরের সাধু উৎপল সরকার কথক শেখর সঙ্গে মিরচি টিম ধনি পরিকল্পনা ও আব সংগীত রিচার্ড কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে এডিট ডিমার্ প্রচার অলংকরণ গ্রিনিং ট্রি শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিত রায় মল্লিক প্রচার সহায়তায় অর্ণব কাহিনীর সূত্রধার সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রানী
